সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুয়া খেলা সম্বন্ধে বাইবেল কি বলে ? is gambling a sin ? একটি আশ্চর্যজনক পর্দাফাঁস |

  নির্দিষ্ট করে বাইবেল জুয়াখেলা, বাজিধরা বা লটারির খেলাকে কখনই পাপ বলে না। বাইবেলে এই বিষয়ে কোন সাবধান বাণী নেই, কিন্তু বাইবেল টাকা-পয়সার প্রতি ভালবাসা থেকে দূরে সরে থাকতে বলে। “ তোমাদের আচার-ব্যবহার ধনাসক্তিবিহীন হউক; তোমাদের যাহা আছে, তাহাতে সন্তুষ্ট থাক; কারণ তিনিই বলিয়াছেন, আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।” ( ইব্রীয় ১৩ অধ্যায় : ৫ পদ )। পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের সব সময় উৎসাহিত করে যে, আমরা যেন তাড়াতাড়ি বড়লোক হতে চেষ্টা না করি বরং এর থেকে দূরে থাকি। জুয়াখেলা, বাজিধরা বা লটারির খেলা নিশ্চিতভাবে টাকা-পয়সার প্রতি ভালবাসার দিকে ইংগিত করে এবং নিঃসন্দেহে তাড়াতাড়ি করে বড়লোক হতে লোকদের উৎসাহ প্রদান করে। তাহলে জুয়াখেলা, বাজিধরা বা লটারির খেলায় দোষ কোথায় ? জুয়াখেলা বেশ কষ্টকর ও বিচার্য বিষয়। কারণ, যদি সংযমের সাথে এবং শুধুমাত্র বিশেষ কোন উৎসবের কারণে জুয়াখেললে তা সাধারণ দৃষ্টিতে মন্দ না হলেও তা অবশ্যই টাকা-পয়সা নষ্ট হয় তাতে কোন সন্দেহ নেই। এরকম ভাবেই বিভিন্ন খেলাধুলায় লোকেরা প্রচুর পরিমাণে টাকা-পয়সা নষ্ট করে থাকে। জুয়াখেলা, বাজিধরা বা লটারির খেলা কোন কোন...

ঈশ্বরের কি সত্যিই একটি কুপা আছে ? Does God really have a battle ? গীত ৫৬ ৮ |

  রাজা দাউদ লিখেছিলেন, “ … আমার নেত্রজল তোমার কুপাতে রাখ ” ( গীতসংহিতা ৫৬ অধ্যায় : ৮ পদ কেরী ভার্সন )। রাজা দাউদ এমন একটি দুঃখজনক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল যখন তিনি গীতসংহিতা ৫৬ অধ্যায়ের এই গীতটি এই শব্দ দিয়ে শুরু করেন “ হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, কেননা মর্ত্য আমাকে গ্রাস করিতে চাহিতেছে; সে সমস্ত দিন যুদ্ধ করিয়া আমার প্রতি উপদ্রব করে।” ( গীতসংহিতা ৫৬ অধ্যায় : ১ পদ কেরী ভার্সন )। পলেষ্টীয়রা রাজা দাউদকে বন্দী করেছিল - তখন তিনি একজন যুদ্ধবন্দী এবং তার কান্নার ও দুঃখী হওয়ার কারণ ছিল। দাউদ বলেছেন যে, তার সমস্ত ক্রিয়াকলাপ গুলি ঈশ্বর তাঁর বইতে লিপিবদ্ধ করেছেন। এবং তিনি ঈশ্বরকে তার চোখের জল ঈশ্বরের কুপাতে রাখতে বলেন। যা আমরা ( গীতসংহিতা ৫৬ অধ্যায় : ৮ পদে ) দেখতে পাই। এই কাব্যিক ভাষার মানে কি ? ঈশ্বরের কি সত্যিই একটি কুপা আছে ? যেখানে আমাদের সমস্ত চোখের জল রাখা থাকে ? আমাদের জীবনের ঘটনাগুলো কি সত্যিই ঈশ্বরের পুস্তকে লেখা থাকে ? প্রথমে আমরা কুপা শব্দের মানে জানতে চেষ্টা করি। কুপা হল যেকোনো তরল বস্তু রাখার পাত্র। যাকে এক কথায় বাটিও বলা যেতে পারে। এখানে “ একটি কুপাতে অশ্রু ব...

তোমরা ঈশ্বর নাকি ? বাইবেলের গুপ্ত রহস্য ফাঁস ! তোমরা ঈশ্বর বলতে বাইবেল কি বোঝায় ? we are gods |

গীতসংহিতা ৮২ অধ্যায় : ৬ পদের মধ্যে “ ঈশ্বর ” শব্দটি হিব্রু শব্দে এলোহীম । এটি সাধারণত একজন প্রকৃত ঈশ্বরকেই নির্দেশ করে, কিন্তু এর অন্যান্য ব্যবহারও আছে । গীতসংহিতা ৮২ অধ্যায় : ১ পদে বলে, “ ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান, তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন।” এইখানে পরবর্তী তিনটি পদ থেকে এটি স্পষ্ট যে “ ঈশ্বর ” শব্দটি বিচারক বা অন্যান্ন ব্যক্তিদের বোঝায়, যারা কর্তৃত্ব ও শাসকের পদে আছে। কোন মানুষ যখন একজন বিচারককে ঈশ্বর বলে তখন তার পিছনে মূলত তিনটি কারণকে নির্দেশ করে: ১) তাঁর অন্যান্য মানুষের উপরে কর্তৃত্ব আছে, ২) একজন নাগরিক হিসাবে তিনি যে যে শক্তিটি ব্যবহার করেন তাতে ভয় পাওয়ার কথা, এবং ৩) তিনি নিজের ক্ষমতা এবং কর্তৃত্ব স্বয়ং ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন, যা ৪ পদে লক্ষ্য করা যায়। কোন মানুষকে বোঝাতে “ ঈশ্বর ” শব্দের ব্যবহার সত্যিই বিরল,   এই একই বিষয় আমরা পুরাতন নিয়মের অন্যত্র দেখতে পাই। উদাহরণস্বরূপ, ঈশ্বর যখন মোশিকে ফরৌণের কাছে পাঠিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, “ …. দেখ, আমি ফরৌণের কাছে তোমাকে ঈশ্বরস্বরূপ করিয়া নিযুক্ত করিলাম,…।” ( যাত্রাপুস্তক ৭ অধ্যায় : ১ পদ )। এই বাক্যের সহজ অর্থ এই যে...

প্রজ্ঞা এবং জ্ঞানের মধ্যে পার্থক্য কি ? word of wisdom | king Solomon | বাইবেল ভিডিও |

  প্রজ্ঞা এবং জ্ঞান, বাইবেলের এমন একটি বিষয় যা সমার্থক নয়। প্রজ্ঞা শব্দটির প্রকৃত অর্থ “ সুগভীর জ্ঞান বা বিচার করার ক্ষমতা ”। একই সাথে, জ্ঞান হল “ অভিজ্ঞতা, যুক্তি বা কারোর মাধ্যমে পাওয়া তথ্য ”। জ্ঞান বুদ্ধি ছাড়াই থাকতে পারে, কিন্তু অন্যভাবে নয়। জ্ঞান অনেকটা এইরকম, বন্দুক কি ভাবে ব্যবহার করতে হবে তা জানা; এবং কখন এটি ব্যবহার করতে হবে না সেই সম্পর্কে জানা, এটাই জ্ঞান। ঈশ্বর চান যেন আমরা তাঁর সম্বন্ধে জ্ঞান অর্জন করি এবং তিনি আমাদের কাছে কী আশা করেন তার সম্পর্কেও আমরা জ্ঞান অর্জন করি। আমরা যদি তাঁকে অনুসরণ করতে চাই তবে অবশ্যই আমাদের তাঁর আদেশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কিন্তু জ্ঞান থাকা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ প্রজ্ঞা থাকা। প্রজ্ঞা হল ঈশ্বরের একটি দান ( যাকব ১ অধ্যায় : ৫ পদ ) বলে, “ যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্ঞা করুক; তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না; তাহাকে দত্ত হইবে। ”   ঈশ্বর আমাদেরকে প্রজ্ঞা দিয়ে আশীর্বাদ করেন যাতে আমরা তাঁর মহিমা প্রকাশ করতে পারি এবং তাঁর সম্বন্ধে আমাদের যে জ্ঞান আছে তা ব্যবহার করতে পারি।...

সবচেয়ে বড় পাপ কি ? ক্ষমার অযোগ্য পাপ কি ? what is the unforgivable sin ?

  প্রকৃত অর্থে কোনো পাপই অন্য পাপের চেয়ে বড় নয়। সমস্ত পাপ আমাদের ঈশ্বর থেকে আলাদা করে, এবং সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করা দরকার। সমস্ত পাপই “মরণশীল”, পাপ এমন একটি বিষয় যা প্রত্যেক ব্যক্তিকে আধ্যাত্মিক মৃত্যু এবং ঈশ্বরের কাছ থেকে অনন্ত বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায়। একই সাথে বাইবেল বলে যে, বিচারের দিনে কিছু পাপ অন্যদের চেয়ে বেশি শাস্তির যোগ্য হবে ( মথি ১১ অধ্যায় : ২২ ও ২৪ পদ )। যোহন লিখিত সুস্মাচারে ( ১৯ অধ্যায় : ১১ পদে ) প্রভু যীশু একটি নির্দিষ্ট পাপকে “ অধিক ” পাপ বলে উল্লেখ করেছেন; যদিও এটিই “ সর্বশ্রেষ্ঠ ” পাপ নয়। প্রভু যীশু পন্থীয় পীলাতের সাথে কথা বলার সময় তিনি বলেছিলেন যে, যিনি তাকে পীলাতের হাতে তুলে দিয়েছিলেন তিনি “ অধিক পাপের ” জন্য দোষী। তিনি বোঝাতে চেয়েছিলেন যে, যে ব্যক্তি তাকে পীলাতের হাতে তুলে দিয়েছে, তার দোষ ছিল ঈষ্করিয়োতীয় যিহূদা, কায়াফা বা পীলাতের চেয়েও বেশি। এই বিষয়টি এই দিকে ইঙ্গিত দেয় যে, যারা প্রভু যীশুকে ঈশ্বরের পুত্র হিসাবে জেনেছে এবং এখনও তাকে প্রত্যাখ্যান করে তারা অন্যদের চেয়ে বেশি শাস্তির অধিকারী হবে। “ যীশু তাহাদিগকে কহিলেন, যদি অন্ধ হইতে, তোমাদ...

what do angels look like | স্বর্গ দূতদের দেখতে কেমন ? Can angles fly ?

  স্বর্গ দূত হল পরিচর্যাকারী আত্মা   যা ( ইব্রীয় ১ অধ্যায় : ১৪ পদে ) দেখতে পাই। তাই তাদের কোন অপরিহার্য শারীরিক রূপ নেই। কিন্তু স্বর্গ দূতদের মানুষের রূপে আবির্ভূত হওয়ার ক্ষমতা আছে। বাইবেলে যখন স্বর্গ দূত মানুষের কাছে আবির্ভূত হয়েছিল , তখন তারা সাধারণ পুরুষদের মতো ছিল। আদিপুস্তক ১৮ অধ্যায় : ১ থেকে ১৯ পদে , ঈশ্বর এবং দুইজন স্বর্গ দূত পুরুষ সত্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং আব্রাহামের সাথে খাবার খেয়েছিলেন। বাইবেল জুড়ে স্বর্গ দূতরা বহুবার পুরুষ সত্তা হিসাবে উপস্থিত হয়েছিল ; যেমন ( যিহোশূয়   ৫ অধ্যায় : ১৩ থেকে ১৫ পদ ; মার্ক ১৬ অধ্যায় : ৫ পদ ), তাদের কখনোই নারী সত্তায় দেখা যায়নি। অনেক বাইবেল বিশারদের মতে সম্ভাবত অন্য সময় স্বর্গ দূত মানুষ হিসাবে নয় , বরং অন্য-জাগতিক চেহারায় আবির্ভূত হয়েছিল এবং যারা তাদের মুখোমুখি হয়েছিল তাদের কাছে স্বর্গ দূতেদের চেহারা ভয়ঙ্কর ছিল। কারণ , এই স্বর্গদূতদের কাছ থেকে প্রথম শব্দগুলি শোনা যেত “ ভয় পেয়ো না ” কারণ ভয় একটি সাধারণ প্রতিক্রিয়া। প্রভু যীশুর সমাধির রক্ষকরা স্বর্গ দূতেদের দেখে মৃত মানুষের মতো হয়েছিলেন “ তাঁহার ভয়ে প্রহরি...

লিঙ্গ বা Gender পরিবর্তনের বিষয়ে বাইবেল কী বলে ? is it a sin to get a sex change ?

  লিঙ্গ বা Gender পরিবর্তন বলতে আমরা কি বুঝি ? এক কথায় পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হওয়াকে লিঙ্গ বা Gender পরিবর্তন বলে। যদিও লিঙ্গ বা Gender পরিবর্তনের বিষয়ে বাইবেলে বিশেষভাবে কিছুই উল্লেখ করা হয়নি , তবে মানুষের লিঙ্গ বা Gender এই বিষয়টি স্পষ্টভাবে ঈশ্বর দ্বারা সৃষ্টি করা হয়েছে আদি থেকেই। “ পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ; ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন , পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন।” ( আদিপুস্তক ১ অধ্যায় : ২৭ পদ ) । আবার একই ভাবে ( আদিপুস্তক ১ অধ্যায় : ৩১ পদ ) আমাদের বলে যে , “ পরে ঈশ্বর তাঁহার সৃষ্ট বস্তু সকলের প্রতি দৃষ্টিপাত করিলেন , আর দেখ , সকলই অতি উত্তম। …।” যাইহোক , কিছু বিরল ও ব্যতিক্রম উল্লেখ করা আবশ্যক। কিছু মানুষ আছে যারা লিঙ্গ বা Gender সংক্রান্ত শারীরিক ত্রুটি অনুভব করে। সবচেয়ে সাধারণ যদিও এখনও অত্যন্ত বিরল—একটি আন্তঃলিঙ্গের অবস্থা যেখানে একজন ব্যক্তির পুরুষ ও মহিলার যৌন অঙ্গের মিশ্রণ রয়েছে। যৌন বিকাশের ব্যাধিযুক্ত লোকেদের জন্য ( DSD / Differences In Sex Development ) সাধারণত তাদের জেনেটিক লিঙ্গ নির্ধার...