লিঙ্গ বা Gender পরিবর্তন বলতে আমরা কি বুঝি ? এক কথায় পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হওয়াকে লিঙ্গ বা Gender পরিবর্তন বলে। যদিও লিঙ্গ বা Gender পরিবর্তনের বিষয়ে বাইবেলে বিশেষভাবে কিছুই উল্লেখ করা হয়নি , তবে মানুষের লিঙ্গ বা Gender এই বিষয়টি স্পষ্টভাবে ঈশ্বর দ্বারা সৃষ্টি করা হয়েছে আদি থেকেই। “ পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ; ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন , পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন।” ( আদিপুস্তক ১ অধ্যায় : ২৭ পদ )। আবার একই ভাবে ( আদিপুস্তক ১ অধ্যায় : ৩১ পদ ) আমাদের বলে যে , “ পরে ঈশ্বর তাঁহার সৃষ্ট বস্তু সকলের প্রতি দৃষ্টিপাত করিলেন , আর দেখ , সকলই অতি উত্তম। …।”
যাইহোক , কিছু বিরল ও ব্যতিক্রম উল্লেখ করা আবশ্যক। কিছু মানুষ আছে যারা লিঙ্গ বা Gender সংক্রান্ত শারীরিক ত্রুটি অনুভব করে। সবচেয়ে সাধারণ যদিও এখনও অত্যন্ত বিরল—একটি আন্তঃলিঙ্গের অবস্থা যেখানে একজন ব্যক্তির পুরুষ ও মহিলার যৌন অঙ্গের মিশ্রণ রয়েছে। যৌন বিকাশের ব্যাধিযুক্ত লোকেদের জন্য ( DSD / Differences In Sex Development ) সাধারণত তাদের জেনেটিক লিঙ্গ নির্ধারণ করা এবং চিকিৎসার মাধ্যমে জন্মগত ত্রুটি সংশোধন করা সম্ভব। কিন্তু এটি অবশ্যই একটি লিঙ্গ পরিবর্তন করার অপারেশন বা অস্ত্রোপচার নয় , তবে কেবল একটি শারীরিক সমস্যার প্রতিকার মাত্র।
নির্দিষ্ট ভাবে লিঙ্গ বা Gender বিকৃতি করা পাপ , কিন্তু যারা তাদের লিঙ্গ বা Gender এর পরিচয় নিয়ে লড়াই করছে তাদের কাছে বলার মত একটি উত্তর আছে। যারা লিঙ্গ বা Gender পরিবর্তনের জন্য অস্ত্রোপচারের কথা বিবেচনা করেন , তাদের জন্য প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে মুক্তির পথ রয়েছে। যারা কিছু ধরণের স্বাধীনতা বা সুখ খুঁজে পেতে লিঙ্গের বা Gender রের বিভাগগুলিকে পরিবর্তন করতে চান তারা পরিবর্তে ঈশ্বরের সাথে এক আত্মিক সম্পর্ক তৈরির মধ্যেমে সত্যিকারের স্বাধীনতা পেতে পারেন। যারা পাপপূর্ণ যৌন চর্চায় লিপ্ত হওয়ার জন্য তাদের লিঙ্গ বা Gender পরিবর্তন করতে চায় তারা অনুতপ্ত হতে পারে এবং প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে মুক্তি পেতে পারে।
সাধু পৌল বলেছেন , “ অথবা তোমরা কি জান
না যে , অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না ? ভ্রান্ত হইও না ; যাহারা ব্যভিচারী
কি প্রতিমাপূজক কি পারদারিক কি স্ত্রীবৎ আচারী কি পুঙ্গামী , কি চোর কি লোভী কি মাতাল কি কটূভাষী কি পরধনগ্রাহী
, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। আর তোমরা কেহ কেহ
সেই প্রকার লোক ছিলে ; কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায়
আপনাদিগকে ধৌত করিয়াছ , পবিত্রীকৃত হইয়াছ , ধার্মিক গণিত হইয়াছ।” ( ১ করিন্থীয় ৬ অধ্যায়
: ৯ থেকে ১১ পদ)।


.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন