সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Self-centered thinking is an obstacle to the spiritual path of the church. Biblical analysis and perspective লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা মণ্ডলীর অধ্যাত্মিক পথের বাধা বাইবেলের বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গি | Self-centered thinking is an obstacle to the spiritual path of the church. Biblical analysis and perspective

নমস্কার প্রিয় পাঠক বন্ধুরা, প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীদের অধ্যাত্মিক জীবনে মণ্ডলীর গুরুত্ব অপরিসীম। মণ্ডলী হল একটি অধ্যাত্মিক পরিবার , যেখানে বিশ্বাসীরা একত্রিত হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে এবং নিজেদের জীবনকে ঈশ্বরের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রাখতে সাহায্য করে । তবে , যদি মণ্ডলীর দৃষ্টিভঙ্গি আত্মকেন্দ্রিক হয়ে যায় এবং জাগতিক বিষয়ের প্রতি অতিমাত্রায় মনোযোগ দেয় , তাহলে তা একটি গভীর বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আজকের দিনে , বিলাসিতা ও সমাজে গ্রহণযোগ্য হওয়ার প্রবণতা বাড়ছে , যার ফলে অনেক সময় মণ্ডলী নিজেদের অধ্যাত্মিক দায়িত্বকে ভুলে গিয়ে জাগতিক বিষয়ের সঙ্গে আপস করতে শুরু করে। এই জাগতিক এবং আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা অনেক সময় একজন খ্রীষ্টীয় বিশ্বাসীকে তাঁর বিশ্বাসী বন্ধু ও পরিজন থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং অধ্যাত্মিক অবক্ষয়ের দিকে নিয়ে যায় । খ্রীষ্টীয় বিশ্বাসীরা যখন নিজেদের অজান্তে অহংকার ও আত্মকেন্দ্রিকতার দিকে ঝুঁকে পড়ে , তখন ই তারা ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনা থেকে বিচ্ছিন্নও হয়ে যায় । জগতের প্রতি অতিরিক্ত আকর্ষণের ফলে কোন বিশ্বাসী ব্যক্তি এবং মণ্ডলী তাদের অধ্যাত্মিক মূল্যবোধ...