সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বাইবেলের প্রকৃত শিক্ষা বনাম ভুল ব্যাখ্যা / True teachings of the Bible versus misinterpretations. লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বাইবেলের প্রকৃত শিক্ষা বনাম ভুল ব্যাখ্যা / True teachings of the Bible versus misinterpretations.

  আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি , যা প্রতিটি খ্রীষ্ট বিশ্বাসীর জীবন ও ঈশ্বরের মণ্ডলীকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। আমরা কথা বলব সেই পবিত্র গ্রন্থ সম্পর্কে , যা শুধুমাত্র একটি বই নয় , বরং জীবন্ত ঈশ্বরের নিশ্বাসিত বাক্য— বাইবেল। পাঠক বন্ধুরা , আপনি কি জানেন , বাইবেলের প্রতিটি শব্দ , প্রতিটি অক্ষর ঈশ্বরের আত্মার দ্বারা নির্দেশিত ? হ্যাঁ , বাইবেলের ৬৬টি বই ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনা ও নির্দেশনার অমূল্য ভাণ্ডার। এটি একদিকে যেমন অন্ধকারে পথপ্রদর্শক , তেমনি পাপমুক্ত জীবনের জন্য একটি পরিপূর্ণ গাইড। কিন্তু প্রশ্ন হল , আমরা কি সত্যিই বাইবেলের এই বাক্য গুলিকে সঠিকভাবে বুঝ তে বা বোঝাতে পারি ? বর্তমানে , অনেক মণ্ডলীতে একটি ভয়ঙ্কর সমস্যা দেখা দিচ্ছে। বাইবেলের প্রকৃত শিক্ষার পরিবর্তে অনেক ক্ষেত্রে নিজের মতামত বা মনগড়া ব্যাখ্যা প্রচারিত হচ্ছে। যার ফলে মণ্ডলী সহ খ্রীষ্ট বিশ্বাসীদের জীবনে আধ্যাত্মিক শিথিলতা নামক কঠিন দুরারোগ্য রোগের   দেখা   দিচ্ছে। আপনি কি ভেবে দেখেছেন কেন এমনটা হচ্ছে ? কারণ একটাই— বাইবেলের সঠিক শিক্ষা দেওয়ার যোগ্য শিক্ষকের ও...