সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভস্ম বুধবার কি ? What is Ash Wednesday ?

  এই দিনটি অনুতাপের দিন হিসাবে পরিচিত , এই দিন খ্রীষ্ট বিশ্বাসীরা নিজেদের পাপ স্বীকার করে। এই বিশেষ দিনে চার্চের পাস্টার খ্রীষ্ট বিশ্বাসীদের কপালে ক্রুশ চিহ্নের আকারে ছাই লাগিয়ে দেন। এর দ্বারা তাদের কৃত পাপের জন্য মর্মপীড়া , অনুশোচনা ও প্রায়শ্চিত্তের প্রকাশ পায়। কারণ প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীরা বিশ্বাস করে যে , তাদের পাপের জন্যই প্রভু যীশু খ্রীষ্ট নিজের জীবন দিয়েছিলেন। এই ভস্ম বুধবার থেকেই খ্রীষ্ট বিশ্বাসীদের প্রায়শ্চিত্তেরকাল শুরু হয়। এই দিন থেকে শুরু করে রবিবার বাদ দিয়ে পরবর্তী চল্লিশ দিন পর্যন্ত বিশেষ ত্যাগ স্বীকার , প্রার্থনা ও উপবাসের মধ্য দিয়ে সময় কাটান খ্রীষ্ট বিশ্বাসীরা । ভস্ম বুধবার যেহেতু পুণ্য   রবিবার অর্থাৎ Easter Sunday-র ঠিক 40 দিন আগেই আসে , তাই এটি সর্বদা বুধবারই পরে। বাইবেল কখনোই ভস্ম বুধবারের কথা উল্লেখ করে না। লেন্টের উদ্দেশ্য হল আত্মত্যাগ , সংযম , উপবাস , পাপ কাজ এবং অভ্যাস ত্যাগ করার সময়। ভস্ম বুধবার আধ্যাত্মিক অনুশাসনের এই সময়কাল কে শুরু করে। ভস্ম বুধবার এবং লেন্ট বেশিরভাগ ক্যাথলিক এবং কিছু প্রোটেস্ট্যান্ট মণ্ডলী  পালন করে। যদিও বাইবেলে ...

মদ খাওয়ার বিষয়ে বাইবেল কি বলে ? What does the Bible say about drinking alcohol ?

  মদ খাওয়া সম্পর্কে বাইবেলে ( লেবীয় পুস্তক ১০ অধ্যায় : ৯ পদ ও বিচারকর্তৃগণ পুস্তক ১৩ অধ্যায় : ৪ পদে ) অনেক কিছুই বলা হয়েছে। সে যাইহোক , শাস্ত্র খ্রীষ্ট বিশ্বাসীদের কোন নেশা বা মদ খাওয়ার ব্যাপারে তেমন কোন নিষেধাজ্ঞা দেয়নি। প্রকৃতপক্ষে , বাইবেলের কোন কোন অংশে মদ খাওয়া সম্পর্কে একটি ইতিবাচক ব্যাখ্যা দিয়েছে। ( উপদেশক ৯ অধ্যায় : ৭ পদে ) উল্লেখ আছে , “   তুমি যাও , আনন্দপূর্বক তোমার খাদ্য ভোজন কর , হৃষ্টচিত্তে তোমার দ্রাক্ষারস পান কর , কেননা ঈশ্বর পূর্ব কাল হইতে তোমার কর্ম সকল গ্রাহ্য করিয়া আসিতেছেন। ” ( গীতসংহিতা ১০৪ অধ্যায় : ১৪ থেকে ১৫ পদে ) বলেছে যে , ঈশ্বর মদ অর্থাৎ আংগুর-রস দিয়েছেন যেন তা “মানুষের মনকে খুশী করে।” মদ খাওয়ার বিষয়ে ঈশ্বর বিশ্বাসীদের আদেশ দিয়েছেন যেন তারা মাতাল না হয় , “ আর দ্রাক্ষারসে মত্ত হইও না , তাহাতে নষ্টামি আছে ” ( ইফিষীয় ৫ অধ্যায় : ১৮ পদ )। ( হিতোপদেশ ২৩ অধ্যায় : ২৯ থেকে ৩৫ পদে ) মাতাল হওয়া ও তার পরিণতিকে বাইবেল দোষ বলে গণ্য করে থাকে। খ্রীষ্ট বিশ্বাসীদের বলা হয়েছে , তারা যেন তাদের দেহকে কোন কিছুর অধীনে “প্রভুত্ব” করতে না দেয় ( ১ করিন্থীয় ৬ অধ্যায় : ১২ পদ ...

ভ্যালেন্টাইন্স ডের উৎস কী এবং খ্রীষ্ট বিশ্বাসীদের কি এটি উদযাপন করা উচিত ? What is the origin of Valentine’s Day and should Christians celebrate it ?

২৬৯ সালে   ইতালির   রোম   নগরীতে   সেন্ট ভ্যালেন্টাইন   নামে একজন খ্রীষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন   রোম সম্রাট   দ্বিতীয় ক্রাডিয়াস   তাকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে   খ্রীষ্ট ধর্ম   প্রচার নিষিদ্ধ ছিল। সেন্ট ভ্যালেন্টাইন বন্দী অবস্থায় কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। আর তাই তার প্রতি ঈর্ষান্বিত হয়ে   রাজা   তাকে   মৃত্যুদণ্ড   দেন। সেই দিন   ১৪ই ফেব্রুয়ারি   ছিল।   ৪৯৬ সালে   পোপ সেন্ট জেলাসিউও ১ম   জুলিয়াস ভ্যালেন্টাইনের স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন। খ্রীষ্ট বিশ্বাসীদের কি এটি উদযাপন করা উচিত ? বাইবেলে কোথাও এই বিষয়ে বলা নেই। তবে প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীদের জীবনে প্রকৃত ভ্যালেন্টাইন বা ভালবাসা হল আমাদের প্রভু যীশু খ্রীষ্ট। কারণ ঈশ্বরের বাক্য বলে ( ১ যোহন 4 অধ্যায় : ১৯ পদে ) “ আমরা প্রেম করি , কারণ তিনিই প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন...

why God allow earthquake according to the bible ? ঈশ্বর কেন প্রাকৃতিক দুর্যোগের অনুমতি দেন বাইবেল কি বলে ?

  বর্তমান সময় তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের সংখ্যা দেখে আমরা খুবই হতবাক। এই সময়ে সিরিয়া ও তুরস্কের জনগণ ইতিমধ্যে অনেক কঠিন পরিস্তিতির মধ্য দিয়ে যাচ্ছে। কেন ঈশ্বর ভূমিকম্প , সুনামি , ঘূর্ণিঝড় , দাবানল এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের অনুমতি দেন ? বর্তমানে অনেক লোকই ঈশ্বরের দয়া ও অনুগ্রহ নিয়ে প্রশ্ন তোলে। এটা সত্যিই খুবই দুঃখজনক যে প্রাকৃতিক দুর্যোগকে প্রায়ই “ ঈশ্বরের কাজ ” বলে অভিহিত করা হয়। যেখানে বছরের পর বছর বা শতাব্দীর শান্তিপূর্ণ আবহাওয়ার জন্য ঈশ্বরকে কোনো ভাবেই “ কৃতিত্ব ” দেওয়া হয় না। ( আদিপুস্তক 1 অধ্যায় : 1 পদ ) আমাদের বলে যে , ঈশ্বর সমগ্র মহাবিশ্ব এবং প্রকৃতির নিয়ম সৃষ্টি করেছেন। বেশিরভাগ প্রাকৃতিক দুর্যোগ কর্মক্ষেত্রে এই আইনগুলির ফলস্বরূপ। হারিকেন , টাইফুন এবং টর্নেডো নামোক প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন আবহাওয়ার ধরণগুলির সংঘর্ষের ফলাফল। ভূমিকম্প হল পৃথিবীর প্লেট কাঠামোর পরিবর্তনের ফলাফল। জলের নিচে ভূমিকম্পের কারণেই সুনামি হয়। ঈশ্বরের বাক্য আমাদের বলে যে , প্রভু যীশু খ্রীষ্ট সমস্ত প্রকৃতিকে একত্রিত করে রেখেছেন ( কলসীয় 1 অধ্যায় : 16 থেকে 17 পদ )। এখন ...

হস্তমৈথুন কি ? Masturbation is it a sin according to the Bible ?

  পবিত্র বাইবেল নির্দিষ্ট করে কখনোই বলেনি যে , হস্তমৈথুন বা এইরকম কাজ পাপ কি না। হস্তমৈথুন সম্পর্কে যে ঘটনাটি বাইবেলে বলা হয়েছে , তা ( আদিপুস্তক ৩৮ অধ্যায় : ৯ থেকে ১০ পদে ) ওননের ঘটনা। “ কিন্তু ঐ বংশ নিজের হইবে না , ইহা বুঝিয়া ওনন ভ্রাতৃজায়ার নিকটে গমন করিলেও ভ্রাতৃবংশ উৎপন্ন করিবার অনিচ্ছাতে ভূমিতে রেতঃপাত্‌ করিল ।   তাহার সেই কার্য সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ হওয়াতে তিনি তাহাকেও বধ করিলেন । ” কেউ কেউ আবার এই অংশটি ব্যাখ্যা করে থাকে যে , মাটিতে “ বীর্যপাত করা ” একটা পাপ। যাইহোক , এই অংশে কিন্ত নির্দিষ্ট করে তা বলা হয়নি। তবে ঈশ্বর ওননকে “ মাটিতে বীর্যপাত করার ” জন্য দোষী করেন নাই , কিন্তু সে তার ভাইয়ের বংশ রক্ষা করার দায়িত্ব পালন করতে অস্বীকার করেছিল বলেই ঈশ্বর তাকে দোষী করেছিলেন। এই পদে হস্তমৈথুনের বিষয় বলা হয় নাই বরং পারিবারিক কর্তব্য পালনের বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে শাস্ত্রাংশটিতে হস্তমৈথুন যে পাপ , সে সম্পর্কে প্রামাণিক হিসাবে কখনো কখনো উল্লেখ করা হয়ে থাকে , তা হচ্ছে ( মথি ৫ অধ্যায় : ২৭ থেকে ৩০ পদ )। “ তোমরা শুনিয়াছ , উক্ত হইয়াছিল , “ তুমি ব্যভিচার করিও না ”। ...

How do we know people ? আমরা কিভাবে মানুষ চিনবো ? এর অর্থ কী যে “ হৃদয়ের উপচয় হইতে তাহার মুখ কথা কহে ” ?

বাইবেলের এই অংশে , প্রভু যীশু আমাদের বলেন কিভাবে আমরা একজন ব্যক্তির চরিত্র বিচার করতে পারি। আমরা এটিকে অনেকটা এইভাবে দেখতে পারি যেভাবে আমরা একটি গাছের দিকে তাকাই , এটা বুঝবার জন্য যে এটি একটি “ ভাল ” গাছ কিনা : “ কারণ এমন ভাল গাছ নাই , যাহাতে মন্দ ফল ধরে , এবং এমন মন্দ গাছও নাই , যাহাতে ভাল ফল ধরে । স্ব স্ব ফল দ্বারাই প্রত্যেক গাছ চেনা যায় ; লোকে ত কাঁটাবন হইতে ডুমুর সংগ্রহ করে না ,   এবং শ্যাকুলের ঝোপ হইতে দ্রাক্ষাফল সংগ্রহ করে না ।   ” ( লূক 6 অধ্যায় : 43 থেকে ৪৪ পদ )। আপনার কী ধরনের গাছ আছে তা জানতে হলে আপনাকে গাছের ফলের দিকে লক্ষ্য করতে হবে। একটি ভাল ন‍্যাসপাতি গাছ যেমন ভালো ফল দেয় ঠিক তেমনি একটি ব্র্যাডফোর্ড ন‍্যাসপাতি গাছও ভালো ফল দেয় কিন্তু তফাৎ হল ব্র্যাডফোর্ড ন‍্যাসপাতি ফলটি আকারের ছোট কিন্তু খাবার অনুপযোগী। এখন প্রশ্ন হল দুটোই ন‍্যাসপাতি গাছ কিন্তু একটা ফল খাবার উপযোগী ও অন্যটি খাবার উপযোগী নয় । এই গাছের ভিতরে কী আছে ? গাছটি আসলে কী দিয়ে তৈরি ? এই সকল বিষয় নির্ধারণ করবে এটি কী ধরনের ফল দেয়। তাই এই বিষয়টি মানুষের ক্ষেত্রেও একই সত্য। ( লূক 6 অধ্যায় : 45 পদে ) প্রভু...

ডাইনোসর সম্পর্কে বাইবেলে কি বলে ? What does the Bible say about dinosaurs ? dinosaurs in bible scripture .

  বাইবেলে ডাইনোসরের অস্তিত্ব সম্পর্কে আলোচনা ও বিতর্ক খ্রীষ্টিয়ান সমাজে যুগের পর যুগ ধরে ব্যাপকভাবে চলে আসছে , যদিও তাদের দৈহিক উপস্থিতির প্রমাণ এই পৃথিবীতে দেখতে পাওয়া গেছে। ডাইনোসর লক্ষাধিক বছর আগে , প্রথম মানুষের পদার্পনের আগেই বিলুপ্ত হয়ে গেছে। যে সকল ব্যক্তিদের দ্বারা বাইবেল লেখানো হয়েছে , তারা জীবিত ডাইনোসর দেখতে পান নাই। যারা এই পৃথিবীর বয়স অত বেশী নয় বলে মনে করেন , তারা বিশ্বাস করে যে , বাইবেলে ডাইনোসরের কথা বলা হয়েছে , যদিও “ডাইনোসর” শব্দটি বাইবেলের কোন অংশেই পাওয়া যায় না। এই শব্দটির বদলে হিব্রু ভাষায় তারা ব্যবহার করেছে ‘টানিয়ান’, যা ইংরেজী বাইবেলে বিভিন্ন ভাবে অনুবাদ করা হয়েছে। কোন সময় তা “জল দানব”, কোন সময় “দানব বা সাপ” ও বলা হয়েছে। আবার খুবই সাধারণভাবে “ড্রাগন”ও বলা হয়েছে। টানিয়ান মানে খুবই বিশাল দৈত্যাকৃতির সরীসৃপ মনে করা হয়। এইরকম সরীসৃপের কথা পুরাতন নিয়মে প্রায় ত্রিশ বারের মত বলা হয়েছে , যা জলে ও মাটিতে উভয় জায়গায় দেখা গিয়েছিল। এছাড়াও , এইরকম বিশাল আকৃতির সরীসৃপের কথা বর্ণনা করতে গিয়ে বাইবেল বেশ কিছু প্রাণীর কথা এমনভাবে বলেছে , যার ফলে কোন কোন বিশেষজ্ঞরা মনে করে...

কয়িনের স্ত্রী কে ? তিনি কি কয়িনের বোন ছিলেন ? Who was Cain’s wife ?

  কয়িনের স্ত্রী কে ছিলেন , এ বিষয়ে বাইবেলে নির্দিষ্ট করে কোন কিছুই লেখা নেই। এই প্রশ্নের একটাই মাত্র সম্ভাব্য উত্তর হচ্ছে , কয়িনের স্ত্রী তার বোন অথবা আদম ও হবার নাতনি ছিলেন। পবিত্র বাইবেল কখনোই বলেনি যে , কয়িন কত বছর বয়সে হেবলকে খুন করেছিলেন ( “আদিপুস্তক ৪ অধ্যায় : ৮ পদ” )। যেহেতু তারা দু’জনেই কৃষক ছিলেন , সেজন্য বলা যায় যে তারা পূর্ন বয়স্ক ছিলেন। ( আদিপুস্তক ৫ অধ্যায় : ৪ পদ ) অনুযায়ী কয়িন ও হেবল ছাড়া , আদম ও হবা নিশ্চয়ই আরও অনেক ছেলে-মেয়ের জন্ম দিয়েছিলেন। বাস্তবিক হেবলকে খুন করার পরে কয়িন তার নিজের মৃত্যুর ভয়ে শংকিত ছিল ; ( আদিপুস্তক ৪ অধ্যায় : ১৪ পদ ) যা নির্দেশ করে যে , আদমের আরও অনেক ছেলে-মেয়ে এবং সম্ভবত নাতি-নাতনিও ছিল , যারা সেই সময়ে তাদের সাথে বসবাস করত। তাহলে ধরা যেতে পারে , কয়িনের স্ত্রী আদম ও হবার মেয়ে বা নাতনি ছিল। যেহেতু আদম ও হবা মানব জাতির প্রথম পুরুষ ও নারী , তাই তাদের ছেলে-মেয়েদের নিজেদের মধ্যে বিয়ে করা ছাড়া আর কোন উপায় ছিল না। সম্ভব্য যতদিন পর্যন্ত লোকের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি হয় নাই ততদিন পর্যন্ত পরিবারের মধ্যে বিয়ে করাটা সাধারন বিষয় ছিল ; এবং ঈশ্বর সেই সময় পরিবা...

দম্মেশকের রাস্তায় কী ঘটেছিল ? What happened on the road to Damascus ?

  দম্মেশকের রাস্তায় যে ঘটনাগুলি ঘটেছিল তা কেবল প্রেরিত পৌলের সাথে সম্পর্কিত নয়, বরং সকল বিশ্বাসীর সাথে সম্পর্কিত । এই ঘটনাটির মাধ্যমে মানুষের মন পরিবরতনের একটি স্পষ্ট চিত্রও প্রদান করে। এই ঘটনাটি প্রেরিত পৌল ( প্রেরিত 9 অধ্যায় : 1 থেকে 9 পদ ও 22 অধ্যায় : 6 থেকে 11 পদে ) পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করেছেন। পৌল, যিনি সেই সময়ে শৌল নামে পরিচিত ছিলেন, জেরুজালেমের মন্দিরের মহাযাজকের কাছ থেকে একটি চিঠি নিয়ে দম্মেশকের পথে যাচ্ছিলেন। ওই চিঠির মাধ্যমে শৌলকে খ্রীষ্ট অনুসরণকারী দের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া ছিল। তিনি “ নাসরতীয় যীশুর নামের বিরোধিতা ” করেছিলেন যা ( প্রেরিত 26 অধ্যায় : 9 পদে ) দেখা যায়। তিনি এতটাই বিরোধিতা করেছিলেন যে তিনি মনে করতেন নাসরতীয় যীশুর নামের বিরুদ্ধে অনেক কার্য করা আমার কর্তব্য । তিনি " প্রচণ্ড ক্রোধে " " প্রভুর শিষ্যদের বিরুদ্ধে হুমকি ও হত্যার " মতো কাজও তিনি করে ছিলেন। এই ঘটনার মাধ্যমে একজন প্রকৃত খ্রীষ্ট বিরোধীর চিত্র পাওয়া যায়। দম্মেশকে যাওয়ার পথে হঠাৎ শৌল একটি প্রচণ্ড উজ্জ্বল আলো দেখতে পেলো , যার ফলে শৌল ও তার সমস্ত দল মাটিতে পড়ে গেল। তার...