ভ্যালেন্টাইন্স ডের উৎস কী এবং খ্রীষ্ট বিশ্বাসীদের কি এটি উদযাপন করা উচিত ? What is the origin of Valentine’s Day and should Christians celebrate it ?
২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রীষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খ্রীষ্ট ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। সেন্ট ভ্যালেন্টাইন বন্দী অবস্থায় কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। আর তাই তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেন্টাইনের স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন।
খ্রীষ্ট বিশ্বাসীদের কি এটি উদযাপন করা উচিত ?
বাইবেলে কোথাও এই বিষয়ে বলা নেই। তবে প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীদের জীবনে প্রকৃত ভ্যালেন্টাইন বা ভালবাসা হল আমাদের প্রভু যীশু খ্রীষ্ট। কারণ ঈশ্বরের বাক্য বলে ( ১ যোহন 4 অধ্যায় : ১৯ পদে ) “ আমরা প্রেম করি , কারণ তিনিই প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন।” এই জগতে ভালবাসার লোকের অভাব নেই , অভাব রয়েছে প্রকৃত ভালবাসার। বর্তমান সময়ে ভালবাসা বা প্রেম এই শব্দের মানে বোঝা খুবই কঠিন। প্রকৃত ভালবাসা বা প্রেম হল সেটাই যে প্রেম “ চিরসহিষ্ণু , মধুর , ঈর্ষা করে না , প্রেম আত্মশ্লাঘা করে না , গর্ব করে না , অশিষ্টাচরণ করে না , স্বার্থ চেষ্টা করে না , রাগিয়া উঠে না , অপকার গণনা করে না , অধার্মিকতায় আনন্দ করে না , কিন্তু সত্যের সহিত আনন্দ করে ; সকলই বহন করে , সকলই বিশ্বাস করে , সকলই প্রত্যাশা করে , সকলই ধৈর্যপূর্বক সহ্য করে।” ( ১ করিন্থীয় ১৩ অধ্যায় : ৪ থেকে ৭ পদ )। তাই প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীদের জীবনে প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন্স ডে।
----------------------------------------------------------------------------------------------------
In 269, there was a Christian priest and physician named Saint Valentine in Rome, Italy. He was imprisoned by the then Roman Emperor Cradius II on charges of proselytizing. Because Christianity was forbidden in the Roman Empire at that time. St. Valentine heals the jailer's blind daughter while in captivity. This increased the popularity of St. Valentine. And so, jealous of him, the king sentenced him to death. That day was 14th February. In 496, Pope St. Gelasio I declared Valentine's Day on February 14th in memory of Julius Valentine.
Should Christians celebrate it ?
Nowhere in the Bible does it say this. But the real Valentine or love in every Christian's life is our Lord Jesus Christ. Because the Word of God says (1 John 4:19) "We love because he first loved us." There is no dearth of loving people in this world, there is dearth of true love. Nowadays it is very difficult to understand the meaning of the word love or love. True love or love is that which is “suffering, sweet, does not envy, does not boast, does not boast, does not behave indecently, does not seek its own, does not get angry, does not count injustice, does not rejoice in unrighteousness, but Rejoices with truth; All bear, all believe, all hope, all patiently endure.” (1 Corinthians chapter 13: verses 4 to 7). So every day is Valentine's Day in the life of every Christian believer.


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন