সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হস্তমৈথুন কি ? Masturbation is it a sin according to the Bible ?

 পবিত্র বাইবেল নির্দিষ্ট করে কখনোই বলেনি যে , হস্তমৈথুন বা এইরকম কাজ পাপ কি না। হস্তমৈথুন সম্পর্কে যে ঘটনাটি বাইবেলে বলা হয়েছে , তা ( আদিপুস্তক ৩৮ অধ্যায় : ৯ থেকে ১০ পদে ) ওননের ঘটনা। “ কিন্তু ঐ বংশ নিজের হইবে না , ইহা বুঝিয়া ওনন ভ্রাতৃজায়ার নিকটে গমন করিলেও ভ্রাতৃবংশ উৎপন্ন করিবার অনিচ্ছাতে ভূমিতে রেতঃপাত্‌ করিল । তাহার সেই কার্য সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ হওয়াতে তিনি তাহাকেও বধ করিলেন । ” কেউ কেউ আবার এই অংশটি ব্যাখ্যা করে থাকে যে , মাটিতে “ বীর্যপাত করা ” একটা পাপ। যাইহোক , এই অংশে কিন্ত নির্দিষ্ট করে তা বলা হয়নি। তবে ঈশ্বর ওননকে “ মাটিতে বীর্যপাত করার ” জন্য দোষী করেন নাই , কিন্তু সে তার ভাইয়ের বংশ রক্ষা করার দায়িত্ব পালন করতে অস্বীকার করেছিল বলেই ঈশ্বর তাকে দোষী করেছিলেন।


এই পদে হস্তমৈথুনের বিষয় বলা হয় নাই বরং পারিবারিক কর্তব্য পালনের বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে শাস্ত্রাংশটিতে হস্তমৈথুন যে পাপ , সে সম্পর্কে প্রামাণিক হিসাবে কখনো কখনো উল্লেখ করা হয়ে থাকে , তা হচ্ছে ( মথি ৫ অধ্যায় : ২৭ থেকে ৩০ পদ )। “ তোমরা শুনিয়াছ , উক্ত হইয়াছিল , “ তুমি ব্যভিচার করিও না ”। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি , যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে , সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায় , তবে তাহা উপড়াইয়া দূরে ফেলিয়া দেও ; কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং একটি অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভাল। আর তোমার দক্ষিণ হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায় , তবে তাহা কাটিয়া দূরে ফেলিয়া দেও ; কেননা তোমার সমস্ত শরীর নরকে যাওয়া অপেক্ষা বরং একটি অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভাল।”  ( মথি ৫ অধ্যায় : ৩০ পদে ) প্রভু যীশু মূলত কামভাবের বিপক্ষে বলতে গিয়ে উল্লেখ করেছেন , “ যদি তোমার ডান হাত তোমাকে পাপের পথে টানে তবে তা কেটে ফেলে দাও।” এই পদের সাথে হস্তমৈথুনের সম্পর্ক একইরকম ; মনে হয় , প্রভু যীশু এই কথায় পরোক্ষভাবে হস্তমৈথুনের কথা বলতে চেয়েছেন।

যেহেতু হস্তমৈথুনকে বাইবেল কোথাও পাপ বলে উল্লেখ করে নাই , সেহেতু প্রশ্ন ছাড়াই হস্তমৈথুনের কাজকে পাপ বলা যায় না। তবে হস্তমৈথুন অবশ্যই কামভাবে চিন্তা , মানে যৌন উত্তেজনা বা নীলছবি দেখার ফলেই ঘটে থাকে। এইসব সমস্যাগুলোর সমাধান করা খুবই প্রয়োজন। যদি কামভাব , অনৈতিক চিন্তা ও নীলছবি দেখা ছেড়ে দেওয়া যায় এবং এসবের উপরে জয়লাভ করা যায় , তাহলে হস্তমৈথুনও ভুল থাকা যায়। অনেক লোক আছে যারা হস্তমৈথুন করার কারণে নিজেদের দোষী বলে কষ্ট পায় , অথচ বাস্তবে যা কিছু এই কাজে তাদের পরিচালনা করে তার জন্য অনুশোচনা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ঈশ্বরের বাক্য বাইবেল আমাদের শিক্ষা দেয় যে , “ অতএব তোমরা ভোজন , কি পান , কি যাহা কিছু কর , সকলই ঈশ্বরের গৌরবার্থে কর ।
 ”( ১ করিন্থীয় ১০ অধ্যায় : ৩১ পদ )। এটা অবশ্যই খুবই ভুল কাজ হবে , যদি আপনি কোন কিছুর জন্য আপনার ঈশ্বরকে গৌরব না দেন। যদি একজন লোক সত্যিই না বোঝে কোন কাজ ঈশ্বরকে গৌরবান্বিত করে , তবে সেটা নিশ্চিত ভাবে পাপ। বাইবেল বলে “ আর যাহা কিছু বিশ্বাসমূলক নয় , তাহাই পাপ ।”( রোমীয় ১৪ অধ্যায় : ২৩ পদ )। তাছাড়াও আমাদের মনে রাখা প্রয়োজন , আমাদের এই দেহ আর আমাদের নয় ; এটা ঈশ্বরের। ( ১ করিন্থীয় ৬ অধ্যায় : ১৯ থেকে ২০ পদে ) লেখা আছে “ অথবা তোমরা কি জান যে , তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির , যিনি তোমাদের অন্তরে থাকেন , যাঁহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ ? আর তোমরা নিজের নও , কারণ মূল্য দ্বারা ক্রীত হইয়াছ । অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব কর ।” । এই মহান সত্য মনে রেখেই আমাদের দেহকে ব্যবহার করা উচিত।

সবশেষে , ঈশ্বরের এই সকল বাক্যের দ্বারা নিশ্চিত করে এটা বলা সম্ভব যে , হস্তমৈথুন একটা পাপ। নিঃসন্দেহে , হস্তমৈথুন করার ফলে কোন ভাবেই ঈশ্বরের গৌরব হয়না।

----------------------------------------------------------------------------------------------------

The Holy Bible never specifically says that masturbation or any such act is a sin or not. The incident that the Bible tells about masturbation (Genesis 38:9-10) is the incident of Onan. "But that family will not be his own, realizing this, he went near the brotherhood, but he poured sand on the ground because of his unwillingness to produce a brotherhood. His deed was evil in the sight of the Lord, so he killed him too. ” Some interpret this passage again to mean that it is a sin to “ejaculate” on the ground. However, this section does not specifically state that. However, God did not blame Onon for "spilling the ground", but because he refused to fulfill his duty to protect his brother's seed.


In this verse, masturbation was not mentioned, but family duty was important. The second scripture that is sometimes cited as authoritative about the sin of masturbation is (Matthew 5:27-30). "You have heard, it was said, 'Thou shalt not commit adultery.' But I tell you, whoever looks at a woman lustfully has already committed adultery with her in his heart. And if your right eye causes you trouble, pluck it out and throw it away; For it is better for you that one part of you should perish than that your whole body should be cast into hell. And if your right hand causes you trouble, cut it off and throw it away; For it is better for thee that one part should perish, than that thy whole body should perish in hell." (Matthew 5:30) The Lord Jesus basically said against lust, "If your right hand causes you to sin, cut it off." The relation of masturbation to this term is similar; It seems that the Lord Jesus is indirectly talking about masturbation in these words.

Since the Bible nowhere mentions masturbation as a sin, the act of masturbation cannot without question be called a sin. However, masturbation must occur as a result of lustful thoughts, i.e., sexual arousal or blue images. It is very important to solve these problems. If lust, immoral thoughts and blue pictures can be given up and conquered, then masturbation can also be wrong. There are many people who feel guilty about masturbating, when in reality it is much more important to repent of whatever led them to do so.

God's Word Bible teaches us that, "Therefore, whatever you eat, whatever you drink, whatever you do, do all to the glory of God." (1 Corinthians Chapter 10: Verse 31). It must be a very wrong thing to do, if you do not give glory to your God for anything. If a person does not really understand what work glorifies God, it is definitely sin. The Bible says "whatever is not of faith is sin" (Romans 14:23). Moreover, we need to remember that this body of ours is no longer ours; It is God's. (1 Corinthians 6:19 to 20) It is written, “Or do you know that your body is the temple of the Holy Spirit who lives in you, whom you have received from God? And you are not your own, because you have been bought with a price. Therefore glorify God in your body." . Keeping this great truth in mind, we should use our bodies.

Finally, with all these words of God it is possible to say that masturbation is a sin. Undoubtedly, masturbation does not glorify God in any way.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খ্রীষ্টান নিপীড়নের রহস্য; বাইবেলের বাণী ও ঈশ্বরের পরিকল্পনা / The Mystery of Christian Persecution; The Word of the Bible and God's Plan

  কল্পনা করুন , এক গভীর রাত। একটি ছোট্ট ঘরে কয়েকজন মানুষ ভয়ে জড়ো হয়েছেন। তাদের হাতে একটি বই — বাইবেল। তাদের প্রার্থনা একটি গোপন অপরাধ। কেন ? কারণ তাদের বিশ্বাস তাদের জীবনের জন্য হুমকি। এই ঘটনাটা কি শুধুই কল্পনা ? না , এটি আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে ই ঘটে চলেছে । আজ আমরা জানব , কেন খ্রীষ্টানরা নির্যাতিত হচ্ছেন , এবং তারই পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা কীভাবে এই অন্ধকারকে দূর করতে পারে। এই ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সঙ্গে থাকুন , কারণ এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে । আজ আমরা একটি বেদনাদায়ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হোল — “ খ্রীষ্টান নিপীড়ন এবং ধর্মীয় স্বাধীনতা। ” বিশ্বের কয়েক কোটি খ্রীষ্টান তাদের বিশ্বাসের জন্য কষ্ট সহ্য করছেন। কিন্তু কেন ? কারা এই নির্যাতনের পেছনে ? এবং বাইবেল আমাদের এই কষ্টের মাঝে কী শিক্ষা দেয় ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা ইতিহাস , বর্তমান , এবং ঈশ্বরের বাণীর মধ্য দিয়ে যাত্রা করব । বাইবেল বলে “ ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে , কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই । ” মথি ৫ অধ্যায় : ১০ পদ । এই বাক্যটি প্রভু ...

শিথিলতা: ঈশ্বরের বাক্যের সাথে কাজের অমিল এবং ধর্মগ্রন্থ থেকে বিচ্যুত হওয়ার বিপদ। Laxity: The inconsistency of actions with the Word of God and the danger of deviating from the Scriptures.

  নমস্কার প্রিয় পাঠক বন্ধুরা , আমাদের আগের লেখা গুলোতে আমরা উল্লেখ করেছি , শিথিলতা এমন একটি আত্মিক অবস্থা যা একজন ব্যক্তির ঈশ্বরের প্রতি আনুগত্য এবং নৈতিকতার প্রতি দৃঢ়তার ক্ষতি করে। এটি এমন এক নিঃশব্দ বিপদ , যা আমাদের আত্মিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। তবে , শিথিলতা কেবল একটি ব্যক্তিগত সমস্যা নয় ; এটি মণ্ডলীতেও বিরূপ প্রভাব ফেলে । বাইবেলের ইতিহাস আমাদের শিক্ষা দেয় , ঈশ্বর মানব জাতিকে তাঁর বাক্য অনুসারে চলতে বহুবার সতর্ক করেছেন। উদাহরণস্বরূপ , আদম ও হবার ঘটনা টি দেখা যেতে পারে । ঈশ্বর তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন , “ সদসদ্‌-জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেও না।” কিন্তু শয়তানের প্ররোচনায় তারা সেই আদেশ লঙ্ঘন করেছিল । এর ফলাফল কী হলো ? তারা পাপের শৃঙ্খলে আবদ্ধ হলো এবং ঈশ্বরের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক নষ্ট হলো । এই ঘটনার মতোই আমাদের জীবনে শিথিলতা আসে , যখন আমরা ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করি বা নিজেদের সুবিধামতো তার ব্যাখ্যা করতে চেষ্টা করি। মথি ৭ অধ্যায় : ২১ থেকে ২৩ পদে প্রভু যীশু বলেছেন , “যাহারা আমাকে হে প্রভু , হে প্রভু বলে , তাহারা সকলেই যে স্বর্গ-রাজ্যে প্রবেশ ক...

বিশ্বস্ততা বাইবেলের শিক্ষা ও মণ্ডলীর দৃষ্টান্ত | ঈশ্বরের প্রতি বিশ্বাস, অবাধ্যতা, লোভ ও অহংকার | খ্রীষ্টীয় উপদেশ

  নমস্কার প্রিয় পাঠক বন্ধুরা, ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা খ্রীষ্টীয় জীবনের এক অন্যতম ভিত্তি মূল । এটি এমন এক দৃঢ় বিশ্বাস , যা ঈশ্বরের প্রতি ভালবাসা এবং তাঁর নির্দেশাবলীর প্রতি আনুগত্যে প্রতিফলিত হয়। বাইবেলের বিভিন্নও জায়গায় আমরা বারবার দেখতে পাই যে, আদম ও হবার পাপের পতন থেকে শুরু করে ইস্রায়েল জাতির ভ্রমণ পর্যন্ত , ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার অভাবই মানবজাতির সমস্ত দুঃখ-কষ্টের মূল কারণ। বিশ্বস্ততার সংজ্ঞা বাইবেলে অত্যন্ত স্পষ্ট : “ আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়জ্ঞান , অদৃশ্য বিষয়ের প্র্রমাণপ্রাপ্তি ” ( ইব্রীয় ১১ অধ্যায় : ১ পদ ) । আদিপুস্তক ২২ অধ্যায় : ১ থেকে ১৮ পদের ঘটনাটি এর একটি উজ্জ্বল উদাহরণ , যেখানে আমরা দেখি কিভাবে আব্রাহাম ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস প্রদর্শন করেছিলেন । এই ঘটনাটি আমাদের শেখায় যে , ঈশ্বরের প্রতি বিশ্বাসের মাধ্যমে আব্রাহাম ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছিলেন । কিন্তু আমাদের জীবনে , এবং কখনো কখনো মণ্ডলীতেও , আমরা দেখতে পাই অবাধ্যতা , ঈশ্বরের প্রতি অবিশ্বাস , জাগতিক প্রলোভন এবং অহংকারের মতো বিষয়গুলো ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার অভাব তৈরি করে। এখন প্রশ্ন হলো , মণ্ড...