কয়িনের স্ত্রী কে ছিলেন , এ বিষয়ে বাইবেলে নির্দিষ্ট করে কোন কিছুই লেখা নেই। এই প্রশ্নের একটাই মাত্র সম্ভাব্য উত্তর হচ্ছে , কয়িনের স্ত্রী তার বোন অথবা আদম ও হবার নাতনি ছিলেন। পবিত্র বাইবেল কখনোই বলেনি যে , কয়িন কত বছর বয়সে হেবলকে খুন করেছিলেন ( “আদিপুস্তক ৪ অধ্যায় : ৮ পদ” )। যেহেতু তারা দু’জনেই কৃষক ছিলেন , সেজন্য বলা যায় যে তারা পূর্ন বয়স্ক ছিলেন। ( আদিপুস্তক ৫ অধ্যায় : ৪ পদ ) অনুযায়ী কয়িন ও হেবল ছাড়া , আদম ও হবা নিশ্চয়ই আরও অনেক ছেলে-মেয়ের জন্ম দিয়েছিলেন। বাস্তবিক হেবলকে খুন করার পরে কয়িন তার নিজের মৃত্যুর ভয়ে শংকিত ছিল ; ( আদিপুস্তক ৪ অধ্যায় : ১৪ পদ ) যা নির্দেশ করে যে , আদমের আরও অনেক ছেলে-মেয়ে এবং সম্ভবত নাতি-নাতনিও ছিল , যারা সেই সময়ে তাদের সাথে বসবাস করত। তাহলে ধরা যেতে পারে , কয়িনের স্ত্রী আদম ও হবার মেয়ে বা নাতনি ছিল।
যেহেতু আদম ও হবা মানব জাতির প্রথম পুরুষ ও নারী , তাই তাদের ছেলে-মেয়েদের নিজেদের মধ্যে বিয়ে করা ছাড়া আর কোন উপায় ছিল না। সম্ভব্য যতদিন পর্যন্ত লোকের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি হয় নাই ততদিন পর্যন্ত পরিবারের মধ্যে বিয়ে করাটা সাধারন বিষয় ছিল ; এবং ঈশ্বর সেই সময় পরিবারের মধ্যে বিয়ে হওয়াটা নিষিদ্ধ করেন নাই । বর্তমানেও নিকট আত্মীয়-স্বজনের মধ্যে বিয়ের ফলে নানা অস্বাভাবিক সন্তান জন্ম হয়। সাধারণত , যদি একই পরিবারের সন্তানদের মধ্যে বিয়ে হয় যেমন , ( ভাই ও বোন ) তাহলে তাদের সন্তানেরা বিকলাংগ ও অস্বাভাবিক বা বিকৃত হবার প্রবল ঝুঁকি থাকে। বিভিন্ন পরিবারের ছেলে-মেয়েদের মধ্যে সাধারণত একই ধরণের রক্তের বৈশিষ্ট্য না থাকারই বেশী সম্ভাবনা।
আদম ও হবার কোন জন্ম-ত্রুটি ছিল না , সেই জন্য তাদের বংশের প্রথম দিকে বেশ
কয়েক পুরুষের মধ্যে স্বস্থ্যের দিক দিয়ে গুণগত মান আমাদের চেয়ে অনেক বেশী ভাল ছিল।
আদম ও হবার ছেলে-মেয়েদের মধ্যে খুব কমই জন্ম-ত্রুটির সম্ভাবনা ছিল , সেই জন্য তাদের
পক্ষে পরিবারের মধ্যে বিবাহ করাটাও নিরাপদ ছিল।
--------------------------------------------------------------------------------------------
The Bible does not specifically say
who Cain’s wife was. The only possible answer is that Cain’s wife was his
sister or niece or great-niece, etc. The Bible does not say how old Cain was
when he killed Abel (Genesis
4:8), but they both were likely full-grown adults. Adam and Eve
surely had given birth to more children than just Cain and Abel at the time
Abel was killed. They definitely had many more children later (Genesis
5:4). The fact that Cain was scared for his own life after he
killed Abel (Genesis
4:14) indicates that there were likely many other children and
perhaps even grandchildren of Adam and Eve living at that time. Cain’s wife (Genesis
4:17) was a daughter or granddaughter of Adam and Eve.
Since Adam and Eve were the first (and only) human
beings, their children would have no other choice than to intermarry. God did
not forbid inter-family marriage until much later when there were enough people
to make intermarriage unnecessary (Leviticus
18:6–18). The reason that incest today often results in genetic
abnormalities is that, when two people of similar genetics (i.e., a brother and
sister) have children together, there is a high risk of their recessive
characteristics becoming dominant. When people from different families have
children, it is highly unlikely that both parents will carry the same recessive
traits. The human genetic code has become increasingly damaged over the
centuries as genetic defects are multiplied, amplified, and passed down from
generation to generation. Adam and Eve were perfectly designed by God, and
their lack of genetic defects enabled them (and the first few generations of
their descendants) to have a greater quality of health than we do now.
When sin entered the world through Adam and Eve’s disobedience to God, it brought sickness, disease, and a compromised bloodline for all their descendants. Their children had few, if any, genetic mutations; therefore, they could intermarry safely.


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন