সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভস্ম বুধবার কি ? What is Ash Wednesday ?

 এই দিনটি অনুতাপের দিন হিসাবে পরিচিত , এই দিন খ্রীষ্ট বিশ্বাসীরা নিজেদের পাপ স্বীকার করে। এই বিশেষ দিনে চার্চের পাস্টার খ্রীষ্ট বিশ্বাসীদের কপালে ক্রুশ চিহ্নের আকারে ছাই লাগিয়ে দেন। এর দ্বারা তাদের কৃত পাপের জন্য মর্মপীড়া , অনুশোচনা ও প্রায়শ্চিত্তের প্রকাশ পায়। কারণ প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীরা বিশ্বাস করে যে , তাদের পাপের জন্যই প্রভু যীশু খ্রীষ্ট নিজের জীবন দিয়েছিলেন। এই ভস্ম বুধবার থেকেই খ্রীষ্ট বিশ্বাসীদের প্রায়শ্চিত্তেরকাল শুরু হয়। এই দিন থেকে শুরু করে রবিবার বাদ দিয়ে পরবর্তী চল্লিশ দিন পর্যন্ত বিশেষ ত্যাগ স্বীকার , প্রার্থনা ও উপবাসের মধ্য দিয়ে সময় কাটান খ্রীষ্ট বিশ্বাসীরা। ভস্ম বুধবার যেহেতু পুণ্য রবিবার অর্থাৎ Easter Sunday-র ঠিক 40 দিন আগেই আসে , তাই এটি সর্বদা বুধবারই পরে।


বাইবেল কখনোই ভস্ম বুধবারের কথা উল্লেখ করে না।

লেন্টের উদ্দেশ্য হল আত্মত্যাগ , সংযম , উপবাস , পাপ কাজ এবং অভ্যাস ত্যাগ করার সময়। ভস্ম বুধবার আধ্যাত্মিক অনুশাসনের এই সময়কাল কে শুরু করে। ভস্ম বুধবার এবং লেন্ট বেশিরভাগ ক্যাথলিক এবং কিছু প্রোটেস্ট্যান্ট মণ্ডলী  পালন করে। যদিও বাইবেলে ভস্ম বুধবারের কথা উল্লেখ নেই। তাহলে এর উৎস কোথা থেকে ? এটি পুরাতন নিয়মে ( 2  শমূয়েল ১৩ অধ্যায় : 19 পদ ; ইষ্টের 4 অধ্যায় : 1 পদ ; ইয়োব 2 অধ্যায় : 8 পদ ও দানিয়েল 9 অধ্যায় : 3 পদে ) লক্ষ্য করা যায়। একজন ব্যক্তির কপালে ভস্ম দিয়ে অর্থাৎ ছাই দিয়ে ক্রুশ আকার আধুনিক ঐতিহ্য সেই ব্যক্তিকে প্রভু যিশু খ্রীষ্টের অনুসারী হিসাবে চিহ্নিত করে।

এখন প্রশ্ন হোল একজন খ্রীষ্ট বিশ্বাসীর কি ভস্ম বুধবার পালন করা উচিত ? যেহেতু বাইবেলে কোথাও স্পষ্টভাবে এই ধরনের কাজ করার বা না করার ব্যাপারে কোন আদেশ দেওয়া নেই , তাই খ্রীষ্ট বিশ্বাসীরা ভস্ম বুধবার বা লেন্ট পালন করবেন কিনা তা অবশ্যই প্রার্থনার দ্বারাই সিদ্ধান্ত নেওয়া উচিত।

যদি একজন খ্রীষ্ট বিশ্বাসী ভস্ম বুধবার ও লেন্ট পালন করার সিদ্ধান্ত নেয় , তাহলে অবশ্যই তার বাইবেলের দৃষ্টিভঙ্গি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভু যীশু আমাদের উপবাসের বিষয়ে শিক্ষা দিয়েছেন : “  আর তোমরা যখন উপবাস কর , তখন কপটীদের ন্যায় বিষণ্ন-বদন হইও না ; কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে ; আমি তোমাদিগকে সত্য বলিতেছি , তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন উপবাস কর , তখন মাথায় তৈল মাখিও , এবং মুখ ধুইও ; যেন লোকে তোমার উপবাস দেখিতে না পায় , কিন্তু তোমার পিতা , যিনি গোপনে বর্তমান , তিনিই দেখিতে পান ; তাহাতে তোমার পিতা , যিনি গোপনে দেখেন , তিনি তোমাকে ফল দিবেন।” ( মথি 6 অধ্যায় : 16 থেকে 18 পদ )। আমাদেরা অবশ্যই এটা মাথায় রাখা উচিত আধ্যাত্মিক অনুশাসনকে কখনোই আধ্যাত্মিক গর্ব হতে দেব না।

পাপপূর্ণ কাজ কর্মের জন্য অনুতপ্ত হওয়া ভাল , তবে এটি এমনই যা খ্রীষ্ট বিশ্বাসীদের প্রতিদিন করা উচিত , শুধু লেন্টের সময় নয়। নিজেকে একজন খ্রীষ্টের লোক হিসাবে স্পষ্টভাবে চিহ্নিত করা ভাল জিনিস , কিন্তু এটি প্রতি দিনের অনুশীলন হওয়া উচিত। আর এটা অবশ্যই মনে রাখা ভালো যে কোনো আচার-অনুষ্ঠানই জীবিত ঈশ্বরের কাছে কারো হৃদয়কে পরিবরতন করতে পারে না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খ্রীষ্টান নিপীড়নের রহস্য; বাইবেলের বাণী ও ঈশ্বরের পরিকল্পনা / The Mystery of Christian Persecution; The Word of the Bible and God's Plan

  কল্পনা করুন , এক গভীর রাত। একটি ছোট্ট ঘরে কয়েকজন মানুষ ভয়ে জড়ো হয়েছেন। তাদের হাতে একটি বই — বাইবেল। তাদের প্রার্থনা একটি গোপন অপরাধ। কেন ? কারণ তাদের বিশ্বাস তাদের জীবনের জন্য হুমকি। এই ঘটনাটা কি শুধুই কল্পনা ? না , এটি আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে ই ঘটে চলেছে । আজ আমরা জানব , কেন খ্রীষ্টানরা নির্যাতিত হচ্ছেন , এবং তারই পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা কীভাবে এই অন্ধকারকে দূর করতে পারে। এই ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সঙ্গে থাকুন , কারণ এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে । আজ আমরা একটি বেদনাদায়ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হোল — “ খ্রীষ্টান নিপীড়ন এবং ধর্মীয় স্বাধীনতা। ” বিশ্বের কয়েক কোটি খ্রীষ্টান তাদের বিশ্বাসের জন্য কষ্ট সহ্য করছেন। কিন্তু কেন ? কারা এই নির্যাতনের পেছনে ? এবং বাইবেল আমাদের এই কষ্টের মাঝে কী শিক্ষা দেয় ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা ইতিহাস , বর্তমান , এবং ঈশ্বরের বাণীর মধ্য দিয়ে যাত্রা করব । বাইবেল বলে “ ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে , কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই । ” মথি ৫ অধ্যায় : ১০ পদ । এই বাক্যটি প্রভু ...

শিথিলতা: ঈশ্বরের বাক্যের সাথে কাজের অমিল এবং ধর্মগ্রন্থ থেকে বিচ্যুত হওয়ার বিপদ। Laxity: The inconsistency of actions with the Word of God and the danger of deviating from the Scriptures.

  নমস্কার প্রিয় পাঠক বন্ধুরা , আমাদের আগের লেখা গুলোতে আমরা উল্লেখ করেছি , শিথিলতা এমন একটি আত্মিক অবস্থা যা একজন ব্যক্তির ঈশ্বরের প্রতি আনুগত্য এবং নৈতিকতার প্রতি দৃঢ়তার ক্ষতি করে। এটি এমন এক নিঃশব্দ বিপদ , যা আমাদের আত্মিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। তবে , শিথিলতা কেবল একটি ব্যক্তিগত সমস্যা নয় ; এটি মণ্ডলীতেও বিরূপ প্রভাব ফেলে । বাইবেলের ইতিহাস আমাদের শিক্ষা দেয় , ঈশ্বর মানব জাতিকে তাঁর বাক্য অনুসারে চলতে বহুবার সতর্ক করেছেন। উদাহরণস্বরূপ , আদম ও হবার ঘটনা টি দেখা যেতে পারে । ঈশ্বর তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন , “ সদসদ্‌-জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেও না।” কিন্তু শয়তানের প্ররোচনায় তারা সেই আদেশ লঙ্ঘন করেছিল । এর ফলাফল কী হলো ? তারা পাপের শৃঙ্খলে আবদ্ধ হলো এবং ঈশ্বরের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক নষ্ট হলো । এই ঘটনার মতোই আমাদের জীবনে শিথিলতা আসে , যখন আমরা ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করি বা নিজেদের সুবিধামতো তার ব্যাখ্যা করতে চেষ্টা করি। মথি ৭ অধ্যায় : ২১ থেকে ২৩ পদে প্রভু যীশু বলেছেন , “যাহারা আমাকে হে প্রভু , হে প্রভু বলে , তাহারা সকলেই যে স্বর্গ-রাজ্যে প্রবেশ ক...

বিশ্বস্ততা বাইবেলের শিক্ষা ও মণ্ডলীর দৃষ্টান্ত | ঈশ্বরের প্রতি বিশ্বাস, অবাধ্যতা, লোভ ও অহংকার | খ্রীষ্টীয় উপদেশ

  নমস্কার প্রিয় পাঠক বন্ধুরা, ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা খ্রীষ্টীয় জীবনের এক অন্যতম ভিত্তি মূল । এটি এমন এক দৃঢ় বিশ্বাস , যা ঈশ্বরের প্রতি ভালবাসা এবং তাঁর নির্দেশাবলীর প্রতি আনুগত্যে প্রতিফলিত হয়। বাইবেলের বিভিন্নও জায়গায় আমরা বারবার দেখতে পাই যে, আদম ও হবার পাপের পতন থেকে শুরু করে ইস্রায়েল জাতির ভ্রমণ পর্যন্ত , ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার অভাবই মানবজাতির সমস্ত দুঃখ-কষ্টের মূল কারণ। বিশ্বস্ততার সংজ্ঞা বাইবেলে অত্যন্ত স্পষ্ট : “ আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়জ্ঞান , অদৃশ্য বিষয়ের প্র্রমাণপ্রাপ্তি ” ( ইব্রীয় ১১ অধ্যায় : ১ পদ ) । আদিপুস্তক ২২ অধ্যায় : ১ থেকে ১৮ পদের ঘটনাটি এর একটি উজ্জ্বল উদাহরণ , যেখানে আমরা দেখি কিভাবে আব্রাহাম ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস প্রদর্শন করেছিলেন । এই ঘটনাটি আমাদের শেখায় যে , ঈশ্বরের প্রতি বিশ্বাসের মাধ্যমে আব্রাহাম ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছিলেন । কিন্তু আমাদের জীবনে , এবং কখনো কখনো মণ্ডলীতেও , আমরা দেখতে পাই অবাধ্যতা , ঈশ্বরের প্রতি অবিশ্বাস , জাগতিক প্রলোভন এবং অহংকারের মতো বিষয়গুলো ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার অভাব তৈরি করে। এখন প্রশ্ন হলো , মণ্ড...