সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

what do angels look like | স্বর্গ দূতদের দেখতে কেমন ? Can angles fly ?

  স্বর্গ দূত হল পরিচর্যাকারী আত্মা   যা ( ইব্রীয় ১ অধ্যায় : ১৪ পদে ) দেখতে পাই। তাই তাদের কোন অপরিহার্য শারীরিক রূপ নেই। কিন্তু স্বর্গ দূতদের মানুষের রূপে আবির্ভূত হওয়ার ক্ষমতা আছে। বাইবেলে যখন স্বর্গ দূত মানুষের কাছে আবির্ভূত হয়েছিল , তখন তারা সাধারণ পুরুষদের মতো ছিল। আদিপুস্তক ১৮ অধ্যায় : ১ থেকে ১৯ পদে , ঈশ্বর এবং দুইজন স্বর্গ দূত পুরুষ সত্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং আব্রাহামের সাথে খাবার খেয়েছিলেন। বাইবেল জুড়ে স্বর্গ দূতরা বহুবার পুরুষ সত্তা হিসাবে উপস্থিত হয়েছিল ; যেমন ( যিহোশূয়   ৫ অধ্যায় : ১৩ থেকে ১৫ পদ ; মার্ক ১৬ অধ্যায় : ৫ পদ ), তাদের কখনোই নারী সত্তায় দেখা যায়নি। অনেক বাইবেল বিশারদের মতে সম্ভাবত অন্য সময় স্বর্গ দূত মানুষ হিসাবে নয় , বরং অন্য-জাগতিক চেহারায় আবির্ভূত হয়েছিল এবং যারা তাদের মুখোমুখি হয়েছিল তাদের কাছে স্বর্গ দূতেদের চেহারা ভয়ঙ্কর ছিল। কারণ , এই স্বর্গদূতদের কাছ থেকে প্রথম শব্দগুলি শোনা যেত “ ভয় পেয়ো না ” কারণ ভয় একটি সাধারণ প্রতিক্রিয়া। প্রভু যীশুর সমাধির রক্ষকরা স্বর্গ দূতেদের দেখে মৃত মানুষের মতো হয়েছিলেন “ তাঁহার ভয়ে প্রহরি...

লিঙ্গ বা Gender পরিবর্তনের বিষয়ে বাইবেল কী বলে ? is it a sin to get a sex change ?

  লিঙ্গ বা Gender পরিবর্তন বলতে আমরা কি বুঝি ? এক কথায় পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হওয়াকে লিঙ্গ বা Gender পরিবর্তন বলে। যদিও লিঙ্গ বা Gender পরিবর্তনের বিষয়ে বাইবেলে বিশেষভাবে কিছুই উল্লেখ করা হয়নি , তবে মানুষের লিঙ্গ বা Gender এই বিষয়টি স্পষ্টভাবে ঈশ্বর দ্বারা সৃষ্টি করা হয়েছে আদি থেকেই। “ পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ; ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন , পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন।” ( আদিপুস্তক ১ অধ্যায় : ২৭ পদ ) । আবার একই ভাবে ( আদিপুস্তক ১ অধ্যায় : ৩১ পদ ) আমাদের বলে যে , “ পরে ঈশ্বর তাঁহার সৃষ্ট বস্তু সকলের প্রতি দৃষ্টিপাত করিলেন , আর দেখ , সকলই অতি উত্তম। …।” যাইহোক , কিছু বিরল ও ব্যতিক্রম উল্লেখ করা আবশ্যক। কিছু মানুষ আছে যারা লিঙ্গ বা Gender সংক্রান্ত শারীরিক ত্রুটি অনুভব করে। সবচেয়ে সাধারণ যদিও এখনও অত্যন্ত বিরল—একটি আন্তঃলিঙ্গের অবস্থা যেখানে একজন ব্যক্তির পুরুষ ও মহিলার যৌন অঙ্গের মিশ্রণ রয়েছে। যৌন বিকাশের ব্যাধিযুক্ত লোকেদের জন্য ( DSD / Differences In Sex Development ) সাধারণত তাদের জেনেটিক লিঙ্গ নির্ধার...

প্রভু যীশু কি কালো ছিলেন ? Did Jesus have dark skin ? bangla | What did Jesus really look like ?

  কিছু গোষ্ঠী আছে , যারা সাধারণত “ ব্ল্যাক হিব্রু ” আন্দোলনের কোনো না কোনো রূপের সাথে সম্পৃক্ত , যারা জোরালোভাবে তর্ক করে যে প্রভু যীশু ছিলেন কালো। যদিও এটি সরাসরি এই সত্যের বিরুদ্ধে যায় যে বাইবেল প্রভু যীশুর ইহুদিত্ব ঘোষণা করে , যার অর্থ সম্ভবত তাঁর হালকা থেকে গাঢ় বাদামী ত্বক ছিল , শেষ পর্যন্ত , আলোচনা বা যুক্তি শেষ হয়। এটা কি সত্যিই খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রভু যীশু দেখতে কেমন ছিলেন বা তাঁর গায়ের রঙ কেমন ? কালো , হলুদ , বাদামী না সাদা ? যদিও এটি কারো কারো জন্য একটি বিতর্কিত বিষয় হতে পারে , তবে সত্যটি হল আমরা সত্যিই জানি না যে প্রভু যীশুর গায়ের রঙ কেমন ছিল। যদিও প্রভু যীশুর ইহুদি হওয়ার অগণিত উল্লেখ রয়েছে। যিশাইয় ভাববাদীর পুস্তকে প্রভু যীশুর দৈহিক চেহারার সর্বোত্তম বর্ণনা দিয়েছেন : “ কারণ তিনি তাঁহার সম্মুখে চারার ন্যায় , এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন ; তাঁহার এমন রূপ কি শোভা নাই যে , তাঁহার প্রতি দৃষ্টিপাত করি , এবং এমন আকৃতি নাই যে , তাঁহাকে ভালবাসি।   ” ( যিশাইয় ৫৩ অধ্যায় : ২ পদ )। যদি প্রভু যীশুর গায়ের রঙ এবং বর্ণ খুবই গুরুত্বপূর্ণ হত , তাহলে ঈশ্ব...

আরোগ্যতার দান কি ? What is the spiritual gift of healing ?

  খ্রীষ্টিয় জীবনে আধ্যাত্মিক জগতে আরোগ্যতার দান হল ঈশ্বরের আত্মার অতিপ্রাকৃতিক প্রকাশ , যা অলৌকিকভাবে বিভিন্ন রোগ অথবা দুর্বলতা থেকে নিরাময় এবং মুক্তি এনে দেয়। এটি জীবিত ঈশ্বরের শক্তি , যা মানবদেহে পাপ অথবা শয়তানের কাজকে ধ্বংস করে , যেমন প্রভু যীশু ও তাঁর শিষ্যরা করেছিলেন । যা আমরা ( মথি ৪ অধ্যায় : ২৪ পদ ও ১৫ অধ্যায় : ৩০ পদে ) দেখতে পাই। পবিত্র আত্মার দ্বারা দেওয়া বিভিন্ন আত্মিক দানগুলি ( ১ করিন্থীয় 12 অধ্যায়ে ) উল্লেখ করা হয়েছে। পবিত্র আত্মার বিভিন্ন আত্মিক দানগুলি জীবিত ঈশ্বরের দ্বারা মনোনীত , পবিত্র আত্মার দ্বারা পরিচালিত , খ্রীষ্টবিশ্বাসীদের পবিত্র আত্মার মাধ্যমে দেওয়া হয়। সাধু পৌল মণ্ডলীর উদ্দেশে বলেন যে আধ্যাত্মিক দানের উদ্দেশ্য হল অন্যান্য খ্রীষ্টবিশ্বাসীদের পবিত্র বিশ্বাসে গড়ে তোলা এবং শেষ পর্যন্ত ঈশ্বরকে মহিমান্বিত করা। ঈশ্বর তাঁরই রাজ্যের কাজে ব্যবহারের জন্য এই সকল দানগুলি দিয়ে থাকেন। করিন্থীয় মণ্ডলীতে এগুলি দৃশ্যত এক ধরনের সামাজিক মর্যাদা বা শ্রেষ্ঠত্ব নির্দেশ করার জন্য ব্যবহৃত হচ্ছিল। মজার বিষয় হল ১ করিন্থীয় ১২ অধ্যায় : ৯ পদে বহুবচনে আরোগ্যতার দান বোঝায় , য...

প্রভু যীশু খ্রীষ্টের ১২ জন শিষ্যের মৃত্যুর বিবরণের ইতিহাস | BIBLE HISTORY | HISTORY OF APOSTLE | How did Paul die ?

  প্রভু যীশুর মৃত্যু ও পুনুরুত্থানের পর প্রেরিতদের সবাই সুসমাচারের বার্তা নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে ছরিয়ে পরেছিলেন। পবিত্র বাইবেলে প্রভু যীশুর শিষ্যরা কোথায় ও কিভাবে মৃত্যু বরন করেছিলেন তার বর্ণনা খুব একটা পাওয়া যায় না। তবে বাইবেলে শুধুমাত্র দুই জনের মৃত্যুর কথা স্পষ্ট ভাবে উল্লেখ আছে। তাঁরা হলেন যোহনের ভাই যাকোব ও ঈষ্করিয়োতীয় যিহুদা। অন্যান্য প্রেরিতদের মৃত্যুর ঘটনা বাইবেল সংক্রান্ত অন্যান্য বই গুলো থেকে পাওয়া যায়। ১। যাকোব ( যিনি প্রভু যীশুর ভাই ছিলেন ) যাকোব ( যিনি প্রভু যীশুর ভাই ছিলেন ) তিনি দামাস্কাস ( বর্তমান সিরিয়া ) তে প্রচার করেছিলেন। পরবর্তি সময় তিনি জেরুসালেমে ফিরে আসেন এবং জেরুসালেমের খ্রীষ্টিয় মণ্ডলীর প্রথম নেতা হলেন। তাকে খ্রীষ্টের প্রতি বিশ্বাস অস্বীকার করতে বলা হলে তিনি রাজি না হওয়ায় তাকে জেরুশালেম মন্দিরের দক্ষিণ চূড়া থেকে একশত ফুট নিচে ফেলে দেওয়া হয়। নিচে পড়েও তিনি জীবিত ছিলেন এটা বুঝতে পেরে তার শত্রুরা তাঁকে মুগুর বা গদা দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে। যাকোবকে যে চূড়া থেকে ফেলে দেওয়া হয় এটি সেই জেরুশালেম মন্দিরের দক্ষিণ চূড়া যেখানে শয়তান প্রভু যী...

The Most Powerful Bengali Good Friday Sermon Discovering the True Meaning of Sacrifice / Redemption.

  ১ম বাণী – ( লূক ২৩ অধ্যায় : ৩৪ পদ ) – “ পিতঃ, ইহাদিগকে ক্ষমা কর, কেননা ইহারা কি করিতেছে, তাহা জানে না।” যখন প্রভু যীশুকে ক্রুশে দেওয়া হয় তখন তিনি ক্রুশের উপর থেকে নিচের দিকে তাকালেন এবং এমন একটি দৃশ্য দেখলেন যা সত্যিই তাঁকে কষ্ট দিয়েছিল। রোমীয় সৈন্যরা তাঁর পোশাকের জন্য লটারি করেছিল ( যোহন ১৯ অধ্যায় : ২৩ থেকে ২৪ পদ ) ; ক্রুশের দুই পাশে থাকা দুই দস্যু তাঁকে তিরস্কার করেছিল ( মথি ২৭ অধ্যায় : ৪৪ পদ ) ; ধর্মীয় নেতারা তাঁকে উপহাস করেছিল ( মথি ২৭ অধ্যায় : ৪১ থেকে ৪৩ পদ ) ; জনতা তাঁর নিন্দা করেছিল ( মথি ২৭ অধ্যায় : ৩৯ পদ ) ; তিনি পিতা কে ক্রুশে  থাকা দস্যু দের ক্ষমা করতে বলেছিলেন , যারা তাঁকে তিরস্কার করেছিল। তিনি সেই সকল সৈন্য দেরও ক্ষমা করতে বলেছিলেন যারা তাঁকে ক্রুশে দিয়েছিল , সারারাত অত্যাচার করেছিল , তাঁকে থুতু দিয়েছিল , কাটার মুকুট পরিয়ে দিয়েছিল এই সকলের জন্য প্রভু যীশু তাঁর পিতার কাছে প্রার্থনা করলেন যাতে পিতা ঈশ্বর সকলকে   ক্ষমা   করেন। ২য় বাণী – ( লূক ২৩ অধ্যায় : ৪৩ পদ ) – “ আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরমদেশে আমার সঙ্গে উপস্থিত হইবে।” এই বাক্য...

নিদারুন দুঃখ ও কষ্টে বলে যাওয়া কিছু কথা | Jesus’ 7 Last Sayings.

  ঈশ্বর আমাদের ভালবাসেন। তাঁর ভালবাসার ফল সরূপ সমগ্র মানব জাতির পাপের পরিবর্তে ঈশ্বর তাঁর একজাত পুত্র কে পাঠালেন , যাতে আমরা পাপ থেকে মুক্তি পাই। মাথারখুলি নামক স্থানে ঈশ্বর পুত্র “ প্রভু যীশু খ্রীষ্ট ” কে ক্রশে দেওয়া হল ; কারণ তিনি আমার আপনার পাপ তাঁর নিজের উপরে নিয়ে নিলেন। যাতে আমাদের কস্ট পেতে না হয়, আমরা যাতে ভালো থাকি। আমাদের সকলের জন্য প্রভু যীশুর শেষ কিছু কথা যা আজও আমাদের হ্রদয় কে ক্ষত বিক্ষত করে। যখন রোমীয় সৈন্যরা তাকে ক্রুশে দিচ্ছিল তখনও তিনি কাউকে দোষারোপ করেননি , তখন তিনি বলে উঠলেন, “ পিতঃ , ইহাদিগকে ক্ষমা কর , কেননা ইহারা কি করিতেছে , তাহা জানে না।” ( লূক ২৩ অধ্যায় : ৩৪ পদ )। তাকে ক্রুশে দেওয়া হল। তাঁর দুই পাশে দুই অপরাধীকে শাস্তি সরূপ ক্রুশে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে একজন শাস্তির হাত থেকে বাঁচার জন্য প্রভু যীশুর কাছে তার করা সকল পাপ স্বীকার করলেন। প্রভু যীশু তাঁর পাপ সকল ক্ষমা করে তাকে বললেন , “ আমি তোমাকে সত্য বলিতেছি , অদ্যই তুমি পরমদেশে আমার সঙ্গে উপস্থিত হইবে ” ( লূক ২৩ অধ্যায় : ৪৩ পদ )। প্রভু যীশু কখনই তাঁর কর্তব্য পালন করতে ভুলে যাইনি। তাঁর মা মরিয়মের ...