ঈশ্বর আমাদের ভালবাসেন। তাঁর ভালবাসার ফল সরূপ সমগ্র মানব জাতির পাপের পরিবর্তে ঈশ্বর তাঁর একজাত পুত্র কে পাঠালেন , যাতে আমরা পাপ থেকে মুক্তি পাই। মাথারখুলি নামক স্থানে ঈশ্বর পুত্র “ প্রভু যীশু খ্রীষ্ট ” কে ক্রশে দেওয়া হল ; কারণ তিনি আমার আপনার পাপ তাঁর নিজের উপরে নিয়ে নিলেন। যাতে আমাদের কস্ট পেতে না হয়, আমরা যাতে ভালো থাকি।
আমাদের সকলের জন্য প্রভু যীশুর শেষ কিছু কথা যা আজও আমাদের হ্রদয় কে ক্ষত
বিক্ষত করে। যখন রোমীয় সৈন্যরা তাকে ক্রুশে দিচ্ছিল তখনও তিনি কাউকে দোষারোপ করেননি
, তখন তিনি বলে উঠলেন,
“ পিতঃ , ইহাদিগকে ক্ষমা কর , কেননা ইহারা কি করিতেছে , তাহা জানে না।”
( লূক ২৩ অধ্যায় : ৩৪ পদ )।
তাকে ক্রুশে দেওয়া হল। তাঁর দুই পাশে দুই অপরাধীকে শাস্তি সরূপ ক্রুশে দেওয়া
হয়েছিল। তাদের মধ্যে একজন শাস্তির হাত থেকে বাঁচার জন্য প্রভু যীশুর কাছে তার করা সকল
পাপ স্বীকার করলেন। প্রভু যীশু তাঁর পাপ সকল ক্ষমা করে তাকে বললেন ,
“ আমি তোমাকে সত্য বলিতেছি , অদ্যই তুমি পরমদেশে আমার সঙ্গে উপস্থিত হইবে
” ( লূক ২৩ অধ্যায় : ৪৩ পদ )।
প্রভু যীশু কখনই তাঁর কর্তব্য পালন করতে ভুলে যাইনি। তাঁর মা মরিয়মের প্রতি
তাঁর কর্তব্য তিনি ক্রুশে থাকা কালীনও পালন করলেন। তাঁর মায়ের দায়িত্ব তাঁর শিষ্য
কে দিয়ে গেলেন। প্রভু যীশু তাঁর মা কে উদ্দেশ্য করে বলেন ,
“ হে নারি , ঐ দেখ , তোমার পুত্র।” ( যোহন ১৯ অধ্যায় : ২৬ পদ )।
যেই রাতে প্রভু যীশু কে রোমীয় সৈন্যরা গ্রেপ্তার করেছিল , সেই রাত থেকে
ক্রুশে তাঁর মৃত্যু পর্যন্ত রোমীয় সৈন্যরা তাঁর উপর অকথ্য অত্যাচার করেছিল। সেই সময়
প্রভু যীশু কে নিদারুন কষ্ট ও অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। তিনি জানতেন পিতা ঈশ্বর
কখনই তাঁর সন্তানদের হাত ছেড়ে দেননা। একটা সময় ক্রুশের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না
পের তিনি ঈশ্বরের উদ্দেশ্যে বলে উঠলেন ,
“ ঈশ্বর আমার , ঈশ্বর
আমার , তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ ?” ( মার্ক ১৫ অধ্যায় : ৩৪ পদ )।
প্রভু যীশু কে রোমীয় সৈন্যরা গ্রেপ্তার করার পর থেকেই তাঁর উপর সারা রাত
অকথ্য অত্যাচার করা হয়। তাঁকে রাজা বলে বেঙ্গ করে কাটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল।
তার পরে তাঁকে ক্রুশে দেওয়া হয়েছিল। এই সকল কিছুর পর তিনি শারীরিক ও মানসিক ভাবে তৃষ্ণার্থ
হয়ে পরেন ! তখন তিনি বলে উঠলেন ,
“ আমার পিপাসা পাইয়াছে।” ( যোহন ১৮ অধ্যায় : ২৪ পদ )।
রোমীয় সৈন্যরা প্রভু যীশু কে সামান্য খাবার জল টুকুও দেয়নি। তার পরিবর্তে
তাঁকে দেওয়া হয়েছিলো সিরকা অর্থাৎ ভিনিগার।
তা খাবার পর প্রভু যীশু বলে উঠলেন ,
“ সমাপ্ত হইল ” ( যোহন ১৯ অধ্যায় : ৩০ পদ )।
এই সকল কিছুর পর প্রভু যীশু তাঁর প্রান পিতা ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে
বললেন ,

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন