স্বর্গ দূত হল পরিচর্যাকারী আত্মা যা ( ইব্রীয় ১ অধ্যায় : ১৪ পদে ) দেখতে পাই। তাই তাদের কোন অপরিহার্য শারীরিক রূপ নেই। কিন্তু স্বর্গ দূতদের মানুষের রূপে আবির্ভূত হওয়ার ক্ষমতা আছে। বাইবেলে যখন স্বর্গ দূত মানুষের কাছে আবির্ভূত হয়েছিল , তখন তারা সাধারণ পুরুষদের মতো ছিল। আদিপুস্তক ১৮ অধ্যায় : ১ থেকে ১৯ পদে , ঈশ্বর এবং দুইজন স্বর্গ দূত পুরুষ সত্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং আব্রাহামের সাথে খাবার খেয়েছিলেন। বাইবেল জুড়ে স্বর্গ দূতরা বহুবার পুরুষ সত্তা হিসাবে উপস্থিত হয়েছিল ; যেমন ( যিহোশূয় ৫ অধ্যায় : ১৩ থেকে ১৫ পদ ; মার্ক ১৬ অধ্যায় : ৫ পদ ), তাদের কখনোই নারী সত্তায় দেখা যায়নি। অনেক বাইবেল বিশারদের মতে সম্ভাবত অন্য সময় স্বর্গ দূত মানুষ হিসাবে নয় , বরং অন্য-জাগতিক চেহারায় আবির্ভূত হয়েছিল এবং যারা তাদের মুখোমুখি হয়েছিল তাদের কাছে স্বর্গ দূতেদের চেহারা ভয়ঙ্কর ছিল। কারণ , এই স্বর্গদূতদের কাছ থেকে প্রথম শব্দগুলি শোনা যেত “ ভয় পেয়ো না ” কারণ ভয় একটি সাধারণ প্রতিক্রিয়া। প্রভু যীশুর সমাধির রক্ষকরা স্বর্গ দূতেদের দেখে মৃত মানুষের মতো হয়েছিলেন “ তাঁহার ভয়ে প্রহরি...
“DAILY BIBLE STUDY BANGLA BLOGGER পেজ আপনাদের সকলকে স্বাগত ” “আমাদের এই পেজ আধ্যাত্মিকভাবে বাইবেলের প্রশ্নের উত্তর প্রদান করে প্রভু যীশু খ্রীষ্টকে মহিমান্বিত করতে চায় ।” আমাদের লক্ষ্য খ্রীষ্ট বিশ্বাসী লোকেদের পাশে থেকে তাদের আধ্যাত্মিকভাবে সম্পর্কিত বাইবেলের প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করা । যাতে সকল বিশ্বাসী প্রকৃত ভাবে বিশ্বাসে গড়ে উঠতে পারে । আমরা প্রার্থনা সহকারে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বাইবেলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাইবেলভিত্তিক পদ্ধতিতে উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকি।