এই দিনটি অনুতাপের দিন হিসাবে পরিচিত , এই দিন খ্রীষ্ট বিশ্বাসীরা নিজেদের পাপ স্বীকার করে। এই বিশেষ দিনে চার্চের পাস্টার খ্রীষ্ট বিশ্বাসীদের কপালে ক্রুশ চিহ্নের আকারে ছাই লাগিয়ে দেন। এর দ্বারা তাদের কৃত পাপের জন্য মর্মপীড়া , অনুশোচনা ও প্রায়শ্চিত্তের প্রকাশ পায়। কারণ প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীরা বিশ্বাস করে যে , তাদের পাপের জন্যই প্রভু যীশু খ্রীষ্ট নিজের জীবন দিয়েছিলেন। এই ভস্ম বুধবার থেকেই খ্রীষ্ট বিশ্বাসীদের প্রায়শ্চিত্তেরকাল শুরু হয়। এই দিন থেকে শুরু করে রবিবার বাদ দিয়ে পরবর্তী চল্লিশ দিন পর্যন্ত বিশেষ ত্যাগ স্বীকার , প্রার্থনা ও উপবাসের মধ্য দিয়ে সময় কাটান খ্রীষ্ট বিশ্বাসীরা । ভস্ম বুধবার যেহেতু পুণ্য রবিবার অর্থাৎ Easter Sunday-র ঠিক 40 দিন আগেই আসে , তাই এটি সর্বদা বুধবারই পরে। বাইবেল কখনোই ভস্ম বুধবারের কথা উল্লেখ করে না। লেন্টের উদ্দেশ্য হল আত্মত্যাগ , সংযম , উপবাস , পাপ কাজ এবং অভ্যাস ত্যাগ করার সময়। ভস্ম বুধবার আধ্যাত্মিক অনুশাসনের এই সময়কাল কে শুরু করে। ভস্ম বুধবার এবং লেন্ট বেশিরভাগ ক্যাথলিক এবং কিছু প্রোটেস্ট্যান্ট মণ্ডলী পালন করে। যদিও বাইবেলে ...
“DAILY BIBLE STUDY BANGLA BLOGGER পেজ আপনাদের সকলকে স্বাগত ” “আমাদের এই পেজ আধ্যাত্মিকভাবে বাইবেলের প্রশ্নের উত্তর প্রদান করে প্রভু যীশু খ্রীষ্টকে মহিমান্বিত করতে চায় ।” আমাদের লক্ষ্য খ্রীষ্ট বিশ্বাসী লোকেদের পাশে থেকে তাদের আধ্যাত্মিকভাবে সম্পর্কিত বাইবেলের প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করা । যাতে সকল বিশ্বাসী প্রকৃত ভাবে বিশ্বাসে গড়ে উঠতে পারে । আমরা প্রার্থনা সহকারে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বাইবেলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাইবেলভিত্তিক পদ্ধতিতে উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকি।