সমগ্র বাইবেলের মধ্যে একটি অন্যতম বই হল যাত্রাপুস্তক; যেখানে ( ২০ অধ্যায় : ১৩ পদে ) ঈশ্বর ইস্রায়েল জাতির উদ্দেশে মোশিকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন “ নরহত্যা করিও না।” বাইবেল যুদ্ধ সম্পর্কে কি বলে এই বিষয় নিয়ে আলোচনা করতে বসলেই বেশির ভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে, যাত্রাপুস্তক ২০ অধ্যায় : ১৩ পদে উল্লেখ্য “ নরহত্যা করিও না।” এই পদের ব্যবহার হয়ে থাকে। শুধু তাই নয় এই পদের ভুল ব্যাখ্যা করে এই বিষয়টি প্রমান করতে চেষ্টা করা হয় যে, ঈশ্বর যুদ্ধের বিরোধী ; অর্থাৎ যুদ্ধ মানেই হত্যা। আমরা যদি বাইবেল পড়ি তাহলে লক্ষ্য করতে পারব যে, ঈশ্বর বিভিন্ন সময়ে ইস্রায়েল জাতিকে সরাসরি ভাবে নির্দেশ দিয়েছিলেন অন্য জাতির বা রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যা আমরা ( ১ শমূয়েল ১৫ অধ্যায় : ৩ পদে ) দেখতে পাই। যাত্রাপুস্তক ২০ অধ্যায় : ১৩ পদে উল্লেখ্য “ নরহত্যা করিও না ” এই পদের প্রকৃত অর্থ হল “ ইচ্ছাকৃত পূর্বক, পূর্বপরিকল্পিতভাবে অন্য একজনকে বিদ্বেষ সহকারে হত্যা না করা।” সমগ্র বাইবেল জুড়ে ঈশ্বর বিভিন্ন সময়ে অসংখ্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। যা আমরা ( লেবীয় পুস্তক ২০ অধ্যায় : ১১ পদ, যাত্রাপুস্তক ২১ অধ...
“DAILY BIBLE STUDY BANGLA BLOGGER পেজ আপনাদের সকলকে স্বাগত ” “আমাদের এই পেজ আধ্যাত্মিকভাবে বাইবেলের প্রশ্নের উত্তর প্রদান করে প্রভু যীশু খ্রীষ্টকে মহিমান্বিত করতে চায় ।” আমাদের লক্ষ্য খ্রীষ্ট বিশ্বাসী লোকেদের পাশে থেকে তাদের আধ্যাত্মিকভাবে সম্পর্কিত বাইবেলের প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করা । যাতে সকল বিশ্বাসী প্রকৃত ভাবে বিশ্বাসে গড়ে উঠতে পারে । আমরা প্রার্থনা সহকারে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বাইবেলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাইবেলভিত্তিক পদ্ধতিতে উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকি।