অর্ডিনেশন / পৌরোহিত্য অভিষেক সম্পর্কে বাইবেল কি বলে ? What does the Bible say about ordination/priesthood anointing ?
অর্ডিনেশনের আধুনিক সংজ্ঞা হল “ যাজকীয় কর্তৃত্ব ” বা “ নেতৃত্ব প্রদানের কাজ।” সাধারন ভাষায় বলতে গেলে এটি একটি অনুষ্ঠান, যা কোন এক ব্যক্তিকে পালক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
বাইবেলে অর্ডিনেশনের সংজ্ঞাটি একটু ভিন্ন। প্রভু যীশুর বলা এক দৃষ্টান্তে
এক জন কে একটি পরিবারের তত্ত্বাবধান করার জন্য নিযুক্ত করা হয়েছিল। “ এখন, সেই বিশ্বস্ত
ও বুদ্ধিমান দাস কে, যাহাকে তাহার প্রভু নিজ পরিজনের উপরে নিযুক্ত করিয়াছেন, যেন সে
তাহাদিগকে উপযুক্ত সময়ে খাদ্য দেয় ? ” ( মথি ২৪ অধ্যায়
: ৪৫ পদ ); আবার জেরুজালেম চার্চের সেবা করার জন্য পরিচালনা কারীদের নিযুক্ত করা হয়েছিল।
যা আমরা ( প্রেরিত ৬ অধ্যায় : ১ থেকে ৬ পদে ) দেখতে পাই। এছাড়াও ক্রীতীতে প্রতিটি শহরে
প্রাচীনদের নিযুক্ত করা হয়েছিল; ( তীত ১ অধ্যায় : ৫ পদ )। এইসব ক্ষেত্রে কোথাও অর্ডিনেশন
শব্দটি ব্যবহার করা হয়নি বা কোন অনুষ্ঠানের বিস্তারিত উল্লেখও নেই। বাইবেলে অর্ডিনেশন
হল কেবল মাত্র নিযুক্ত করা বা নিয়োগ করা।
( প্রেরিত ১৩ অধ্যায় : ২ থেকে ৪ পদে ) পরিচারক নিয়োগের একটি ভাল উদাহরণ লক্ষ্য করা যায়। এই পদ গুলিতে আমরা কিছু গুরুত্ব পূর্ণ তথ্য লক্ষ করতে পারি: ১) স্বয়ং ঈশ্বরই পুরুষদেরকে পরিচর্যায় ডাকেন। ২) চার্চের সদস্যরা ঈশ্বরের স্পষ্ট নেতৃত্বকে স্বীকার করে এবং এটিকে গ্রহন করে। ৩) প্রার্থনা এবং উপবাসের সাথে, মণ্ডলী তাঁদের উপর হস্তার্পণ করিয়া বার্ণবা ও শৌলকে তাদের দায়িত্বে নিযুক্ত করলেন। ৪) ঈশ্বর চার্চের মাধ্যমে ও মধ্যে কাজ করেন, যেমন পবিত্র আত্মা নির্দেশ দিয়েছিলেন।
সাধু পৌলের জীবনে লক্ষ্য করা যায় তাঁর দ্বারা তৈরি হওয়া মণ্ডলী গুলোতে তিনি যাজক হিসাবে অনেকেই নিয়োগ করেছিলেন। তিনি এবং বার্ণবা গালাতীয় অঞ্চলের প্রতিটি মণ্ডলীতে প্রাচীনদের নিয়োগ বা নিযুক্তির নির্দেশ দিয়েছিলেন। “ আর তাঁহারা তাহাদের জন্য প্রত্যেক মণ্ডলীতে প্রাচীনবর্গ নিযুক্ত করিয়া, এবং উপবাসপূর্বক প্রার্থনা করিয়া, যে প্রভুতে তাহারা বিশ্বাস করিয়াছিল, তাঁহার হস্তে তাহাদিগকে সমর্পণ করিলেন।” ( প্রেরিত ১৪ অধ্যায় : ২৩ পদ )। তিনি তীতকে ক্রীতীতের প্রত্যেক নগরে প্রাচীনদিগকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন। যা আমরা ( তীত ১ অধ্যায় : ৫ পদে ) দেখতে পাই।
ঈশ্বর যখন একজন মানুষকে ডাকেন এবং তাকে ঈশ্বরের মণ্ডলীর পরিচর্যার জন্য
যোগ্য করেন, তখন সেটা সেই মানুষটির কাছে এবং বাকি মন্ডলীর কাছে স্পষ্ট হবে। এটা মণ্ডলীর
প্রাচীনদের কর্তব্য, একত্রে মণ্ডলীর সাথে, ও সর্ব সমক্ষে ঈশ্বরের দ্বারা মনোনীত ব্যক্তিকে
স্বীকৃতি দেওয়া এবং গ্রহণ করা। সম্ভব হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কাজটিকে সম্পন্ন
করা; অর্থাৎ একটি অর্ডিনেশন প্রোগ্রাম সংগঠিত করা। যদিও কোনওভাবেই এই বিষয়টি বাধ্যতামূলক
নয়৷ অর্ডিনেশন অনুষ্ঠানটি নিজেই কোন ভাবে বিশেষ ক্ষমতা প্রদান করে না; এটি কেবলমাত্র
ঈশ্বরের দ্বারা মনোনীত ব্যক্তিকে জনসাধারণের সামনে ঈশ্বরের মণ্ডলীকে নেতৃত্ব দানের
স্বীকৃতি দেয়।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন