সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কুমারীর গর্ভে যীশুর জন্ম কেন এত গুরুত্বপূর্ণ ?

  কুমারী গর্ভে জন্মের মতবাদটি শিক্ষা দেয় যে,যীশু খ্রীষ্ট একজন কুমারীর থেকে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ,মরিয়ম যখন যীশুকে গর্ভে ধারণ করেছিলেন,তখন তিনি কোনভাবেই যৌন মিলন করেননি। তাই,যীশুর জন্ম সত্যিই অলৌকিক ছিল। যীশুর জন্ম এক কুমারী গর্ভে,এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবাদ। যা আমরা বাইবেলে স্পষ্টভাবে ( লূক ১ অধ্যায় : ২৭ পদে )। আসুন দেখি শাস্ত্র কীভাবে কুমারীর গর্ভে প্রভু যীশুর জন্মের আশ্চর্য জনক ঘটনার বর্ণনা দেয়। বার্তা বহনকারী স্বর্গদূত গ্যাব্রিয়েল কুমারী মরিয়মকে এই খবর জানাতে এসেছিলেন যে তিনি এক মুক্তি দাতা,ত্রাণকর্তার মা হবেন। মরিয়ম জিজ্ঞেস করে," এটা কেমন করে হবে,আমি একজন কুমারী ? " ( লূক ১ অধ্যায় : ৩৪ পদ )। স্বর্গদূত গ্যাব্রিয়েলের উত্তরটি এক অলৌকিক ঘটনাকে নির্দেশ করে : “ দূত উত্তর করিয়া তাঁহাকে কহিলেন,পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন,এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে;এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন,তাঁহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে।” ( লূক ১ অধ্যায় : ৩৫ পদ )। স্বর্গদূত কোন মানুষের ক্রিয়াকলাপের দিকে নয় বরং যীশু খ্রীষ্টের জন্মের পদ্ধতি কি হবে তাই তিনি প্রকাশ করলে...

আদিপুস্তক ৩ অধ্যায় :১৫ পদের অর্থ কী ? What does Genesis 3:15 mean ?

আদিপুস্তক ৩ অধ্যায়-এ ঈশ্বর তাদের বিরুদ্ধে বিভিন্ন বিচার করেছেন,যারা তাঁর নিখুঁত জগতে পাপ নিয়ে এসেছেন। আদম, হবা এবং সর্প সকলেই তাদের বিদ্রোহের পরিণতির কথা শুনেছে। সর্পকে ঈশ্বর বলেন,"আর আমি তোমাতে ও নারীতে, এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব; সে তোমার মস্তক চূর্ণ করিবে, এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে।"আদিপুস্তক ৩ অধ্যায়:১৫ পদ। ঈশ্বরের এই বিচারেও করুণা আছে। বিশেষ করে,সর্পের উপর ঈশ্বরের দেওয়া অভিশাপ, ভবিষ্যতের কথা বলে। আদিপুস্তক 3:15 এ উল্লেখিত মহিলা হল হবা। এই পদে শয়তান সাপ কে সরাসরি ব্যবহার করেছিল হবাকে প্রতারিত করতে। আমারা এখানে দেখতে পাই কিছু অভিশাপ পশুর দিকে পরিচালিত হয়েছিল আদিপুস্তক৩:১৪পদে; একই সময়ে, ঈশ্বরের অভিশাপ শয়তানের উপর নেমে আসে। যে এদন উদ্যানে শয়তান সাপের রূপ বা শরীর ধারণ করেছিল। অভিশাপের অংশ হিসাবে,শত্রুতা এবং পারস্পরিক ঘৃণা মহিলা এবং সর্পের মধ্যে বিদ্যমান থাকবে। তাদের বংশধররা প্রজন্মের পর প্রজন্ম ধরে শত্রু থাকবে। সর্পের রূপক বংশধর হল দানবীয় শক্তি এবং সেই সমস্ত লোক যারা শয়তানকে অনুসরণ করে এবং তার ইচ্ছা পূরণ করে। প্রভু যীশু মথি১২:৩৪পদে ফরী...

বাইবেলের মতে আত্মিক মণ্ডলীর পাঁচটি গুন ? Five Fold Ministry ?

  বাইবেলের মতে আত্মিক মণ্ডলীর পাঁচটি গুন ? Five Fold Ministry ? বর্তমান সময়ে ভারতবর্ষে ছোট বড়ো অনেক গৃহ মণ্ডলী তৈরি হয়েছে , তার সাথেসাথে অনেক খ্রীষ্টারী বা খ্রীষ্ট বিরোধী মণ্ডলীও তৈরি হয়েছে । এখন প্রশ্ন হল , এতো গুলো মণ্ডলীর মধ্যে কোন মণ্ডলী আত্মিক মণ্ডলী তা বুঝবো কেমন করে ? এই বিষয়ে বাইবেলে কি কোন মানদণ্ড আছে ? যার মাধ্যমে আত্মিক মণ্ডলী চিহ্নিত করতে সুবিধা হবে ? বাইবেল বলে ( ইফিষীয়   ৪ অধ্যায় : ১১ পদে ) উল্লেখ আছে “ আর তিনিই কয়েক জনকে প্রেরিত, কয়েক জনকে ভাববাদী, কয়েক জনকে সুসমাচার-প্রচারক ও কয়েক জনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন ।” অর্থাৎ ঈশ্বর তাঁর মণ্ডলীতে কাউকে কাউকে ১) প্রেরিত - মানে ঈশ্বরের আত্মার দ্বারা মনোনীত এক নেতৃত্ব দানকারী ব্যক্তি , ২) ভাববাদী – মানে ঈশ্বরের আত্মার দ্বারা ভবিষ্যৎবানী বলবার ক্ষমতা , ৩) সুসমাচার-প্রচারক – মানে পরিত্রাণবিহীন লোকেদের কাছে ঈশ্বর কর্তৃক দেওয়া পরিত্রানের সুখবর বা আনন্দ সংবাদ জানানোর ক্ষমতা , ৪) পালক – মানে ঈশ্বরের আত্মার দ্বারা মনোনীত ; মণ্ডলীর পরিচর্যাকারী বা মণ্ডলীর লোকেদের ঈশ্বরের পথে আত্মিক ভাবে এগিয়ে নিয়ে যাবার নেতৃত...

বাইবেল পুনর্জন্ম সম্পর্কে কি বলে ?

  প্রশ্ন -  বাইবেল পুনর্জন্ম সম্পর্কে কি বলে ? উত্তর -  আক্ষরিক অর্থে পুনর্জন্ম হল, “ আবার জন্ম গ্রহন করা ”; অর্থাৎ, নতুন ভাবে জন্ম গ্রহন করা রক্ত মাংসের দেহে অতীতের স্মৃতি বহন কারী এক মানুষ। বেশিরভাগ প্রসঙ্গে, পুনর্জন্ম বলতে বোঝায়, মৃত্যুর পরে, একটি আত্মার নতুন দেহে ফিরে আসার প্রক্রিয়া। একটি "অতীত জীবন" মনে রাখার দাবি , এটাই হল পুনর্জন্ম। কিছু ধর্মীয় এবং দার্শনিক পদ্ধতির মতে, পুনর্জন্ম মানুষের আত্মা এবং দেহের সঙ্ঘে জড়িত: উদাহরণস্বরূপ একটি কুকুরের আত্মা অন্য কুকুর হিসাবে পুনরায় জন্ম নিতে পারে, বা একটি মানব আত্মা একটি গরু হিসাবে জন্ম নিতে পারে। পুনর্জন্ম, যাকে আত্মার স্থানান্তর হিসাবেও উল্লেখ করা হয়। অবশ্যই পুনর্জন্মের কোন "প্রমাণ" নেই। কেউ কেউ নিশ্চিত ভাবে বলে যে,তারা একটি ভিন্ন শরীরে অন্য জীবনযাপন করছে। পুনর্জন্মের এই ধারণাটি, যে কোনো রূপে, যে কোনো পরিস্তিতে সম্পূর্ণরূপে বাইবেলে ভিত্তিহীন। সত্য বিষয়টি হল প্রত্যেক মানুষের একবার মৃত্যুর পর বিচারের মুখোমুখি হতে হবে “ আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে ” ( ইব্রীয় 9 অধ্যায় : 27 প...

পবিত্র আত্মা কে ? Who is the Holy Spirit ?

প্রশ্ন - পবিত্র আত্মা কে ? উত্তর -   পবিত্র আত্মার পরিচয় সম্পর্কে নানারকম ভুল ধারণা রয়েছে। অনেকে পবিত্র আত্মাকে রহস্যময় শক্তি বলে মনে করে। অন্যেরা পবিত্র আত্মাকে আবার এক নৈর্ব্যক্তিক ক্ষমতা বলে মনে করে, যা ঈশ্বর যীশু খ্রীষ্টের অনুসরণকারীদের জন্য দিয়েছেন। কিন্তু পবিত্র আত্মার পরিচয় সম্পর্কে বাইবেল কি বলে? সহজভাবে, বাইবেলের সুস্পষ্ট বক্তব্য, পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর। পবিত্র বাইবেল আরও বলে যে, পবিত্র আত্মা একটি আত্মিক সত্ত্বা, এমন এক অস্তিত্ব, যার মধ্যে রয়েছে মন, আবেগ এবং ইচ্ছা। বাস্তবিক, বাইবেলের অনেক অংশে সুস্পষ্টভাবে দেখানো হয়েছে যে পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর। প্রেরিত ৫ অধ্যায় : ৩ থেকে ৪ পদেও তা বলা হয়েছে। পিতর এই পদে অননীয়র সামনে সাহসের সাথে বলেছেন, কেন সে পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বলেছে। তিনি আরও বলেছেন যে, অননীয় আসলে মানুষের কাছে মিথ্যা বলে নি, কিন্তু ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলেছে। এটা তো সুস্পষ্ট ঘোষণা! পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বলা মানে ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলা। আমরা এও জানতে পারি যে পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর, কারণ তিনি ঈশ্বরের সব গুণ-বৈশিষ্ট্যের অধিকারী। উদাহরণ ...