সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আদিপুস্তক ৩ অধ্যায় :১৫ পদের অর্থ কী ? What does Genesis 3:15 mean ?

আদিপুস্তক ৩ অধ্যায়-এ ঈশ্বর তাদের বিরুদ্ধে বিভিন্ন বিচার করেছেন,যারা তাঁর নিখুঁত জগতে পাপ নিয়ে এসেছেন। আদম, হবা এবং সর্প সকলেই তাদের বিদ্রোহের পরিণতির কথা শুনেছে। সর্পকে ঈশ্বর বলেন,"আর আমি তোমাতে ও নারীতে, এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব; সে তোমার মস্তক চূর্ণ করিবে, এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে।"আদিপুস্তক ৩ অধ্যায়:১৫ পদ। ঈশ্বরের এই বিচারেও করুণা আছে। বিশেষ করে,সর্পের উপর ঈশ্বরের দেওয়া অভিশাপ, ভবিষ্যতের কথা বলে।



আদিপুস্তক3:15এ উল্লেখিত মহিলা হল হবা। এই পদে শয়তান সাপ কে সরাসরি ব্যবহার করেছিল হবাকে প্রতারিত করতে। আমারা এখানে দেখতে পাই কিছু অভিশাপ পশুর দিকে পরিচালিত হয়েছিল আদিপুস্তক৩:১৪পদে; একই সময়ে, ঈশ্বরের অভিশাপ শয়তানের উপর নেমে আসে। যে এদন উদ্যানে শয়তান সাপের রূপ বা শরীর ধারণ করেছিল। অভিশাপের অংশ হিসাবে,শত্রুতা এবং পারস্পরিক ঘৃণা মহিলা এবং সর্পের মধ্যে বিদ্যমান থাকবে।

তাদের বংশধররা প্রজন্মের পর প্রজন্ম ধরে শত্রু থাকবে। সর্পের রূপক বংশধর হল দানবীয় শক্তি এবং সেই সমস্ত লোক যারা শয়তানকে অনুসরণ করে এবং তার ইচ্ছা পূরণ করে। প্রভু যীশু মথি১২:৩৪পদে ফরীশীদের"সর্পের বংশ"বলে অভিহিত করেছেন। সংক্ষেপে,ঈশ্বর বলেছেন যে শয়তান সর্বদা মানবজাতির শত্রু হবে। ইফিসীয়6:12পদে লেখা আছে,"কেননা রক্তমাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে।

"আদিপুস্তক 3:15 একটি অসাধারণ বাক্য , যাকে প্রায়ই বলা হয় প্রোটো এভানঞ্জেলিয়াম আক্ষরিক অর্থে, "প্রথম গসপেল বা প্রথম সুসমাচার, কারণ এটি বাইবেলের একজন ত্রাণকর্তার বিষয়ে বলা প্রথম ভবিষ্যদ্বাণী। এই বাক্যের দ্বিতীয়ার্ধে সেই পরিত্রাতার সম্বন্ধে দুটি মেসিয়ানিক ভবিষ্যদ্বাণী দেওয়া হয়েছে: আদিপুস্তক ৩:১৫ পদে প্রথম মেসিয়ানিক ভবিষ্যদ্বাণীটি হল "সে তোমার মস্তক চূর্ণ করিবে," অর্থাৎ নারীর থেকে আগোত বংশ সাপের মাথা চূর্ণ করবে। বাইবেল এটা স্পষ্ট করে যে "নারীর বংশ" সাধারণভাবে মানবজাতির চেয়েও বেশি; এমন একজন ব্যক্তি যে সমস্ত মানবজাতির প্রতিনিধিত্ব করবে: আদিপুস্তক ৩:১৫ পদে দ্বিতীয় মেসিয়ানিক ভবিষ্যদ্বাণী হল যে "তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে ।

" অর্থাৎ, সাপটি "নারীর বংশের" পায়ে কামড় দেবে।এই পদটি প্রভু যীশুর জন্ম, তাঁর দ্বারা সকল মানব জাতির মুক্তি এবং শয়তানের বিরুদ্ধে তাঁর বিজয়ের প্রতিশ্রুতি নির্দেশ করে। মহিলার বংশধর হলেন যীশু খ্রীষ্ট। কুমারীর গর্ভে-জন্ম হওয়ায়, তিনি আক্ষরিক অর্থে একজন নারীর সন্তান মথি ১:২৫ পদ। মানবপুত্র হওয়ায় তিনি মানবজাতির এক নিখুঁত প্রতিনিধি। শয়তান ও তার অনুগামীরা ত্রাণকর্তার জন্য অপেক্ষায় ছিল এবং তাঁকে আঘাত করেছিল।

তাদের বিষাক্ত ষড়যন্ত্রের দ্বারা প্রভু যীশুকে ক্রুশবিদ্ধ হতে হয়েছিলো।আমাদের মনে রাখতে হবে সর্পের আঘাতে নারীর বংশের সমাপ্তি ঘটেনি। প্রভু যীশু তৃতীয় দিনে পুনরুত্থিত হন, মৃত্যুর শক্তিকে ভেঙ্গে চূড়ান্ত বিজয় অর্জন করেন। ক্রুশে মৃত্যু বরন করে প্রভু যীশু শয়তানের মাথা "চূর্ণ" করেছিলেন, তাকে চিরতরে পরাজিত করেছিলেন। সুতরাং, আদিপুস্তক ৩:১৫ পদে, সাপের মাথা চূর্ণ করা ছিল ক্রুশে পাপ এবং শয়তানের উপর প্রভু যীশুর বিজয়ের একটি চিত্র।

মশীহের পায়ে আঘাত করা ছিল ক্রুশে যীশুর আহত এবং মৃত্যুর একটি ছবি। শয়তান প্রভু যীশুর পায়ে আঘাত করে কিন্তু ঈশ্বর পুত্র যীশু খ্রীষ্ট তাঁর "মাথা" চূর্ণ করে শয়তানের উপর সম্পূর্ণ কর্তৃত্ব দেখিয়েছিলেন।শয়তান, যদিও এখনও এই জগতে সক্রিয়, কিন্তু একটি পরাজিত শত্রু। তার সর্বনাশ নিশ্চিত: "ভ্রান্তিজনক দিয়াবল ''অগ্নি ও গন্ধকের" হ্রদে নিক্ষিপ্ত হইল " প্রকাশিত বাক্য ২০:১০ পদ। সেই সময় পর্যন্ত, শয়তান এবং ঈশ্বরের সন্তানদের মধ্যে শত্রুতা থেকে যায়।

----------------------------------------------------------------------------------------------------------

In Genesis chapter 3, God dealt various judgments against those who brought sin into His perfect world. Adam, Eve, and the serpent all heard the consequences of their rebellion. God said to the serpent, "And I will put enmity between you and the woman, and between your seed and her seed; he shall bruise your head, and you shall bruise his foot." Genesis 3:15. God has mercy in this judgment too. In particular, God's curse on the serpent speaks of the future.



The woman mentioned in Genesis 3:15 is Eve. In this verse Satan used the serpent directly to deceive Eve. We see here that some curses were directed at animals in Genesis 3:14; At the same time, God's curse descends on Satan. In the Garden of Eden Satan assumed the form or body of a serpent. As part of the curse, enmity and mutual hatred will exist between the woman and the serpent.

Their descendants will remain enemies for generations. The serpent's figurative offspring are demonic forces and those who follow Satan and do his will. The Lord Jesus called the Pharisees "a generation of vipers" in Matthew 12:34. In short, God said that Satan will always be the enemy of mankind. Ephesians 6:12 says, "For we wrestle not against flesh and blood, but against all principalities, against all powers, against the rulers of this darkness, against the spirits of wickedness in the heavenly places."

"Genesis 3:15 is a remarkable passage, often called the proto evangelium, literally, "the first gospel, or first good news, because it is the first prophecy of a savior in the Bible. The second half of this sentence gives two messianic prophecies about that Savior: The first messianic prophecy in Genesis 3:15 is "he shall bruise your head," that is, the seed of the woman shall bruise the serpent's head. The Bible makes it clear that the "seed of the woman" is more than mankind in general; A person who will represent all mankind: The second Messianic prophecy in Genesis 3:15 is that "Thou shalt crush his footstool.

" That is, the serpent will bite the foot of the "seed of the woman." This verse refers to the birth of the Lord Jesus, the redemption of all mankind by Him, and His promise of victory over Satan. The seed of the woman is Jesus Christ. Being born of a virgin, He is literally of a woman. Son Matthew 1:25. Being the Son of Man, He is a perfect representative of mankind. Satan and his followers were waiting for the Savior and afflicted Him.

The Lord Jesus had to be crucified because of their poisonous plot. We must remember that the serpent did not end the woman's lineage. The Lord Jesus rose again on the third day, breaking the power of death and winning the final victory. By dying on the cross, the Lord Jesus "crushed" Satan's head, defeating him forever. So, in Genesis 3:15, the crushing of the serpent's head was a picture of Jesus' victory over sin and Satan on the cross.

The wounding of the Messiah's feet was a picture of Jesus' wounding and death on the cross. Satan struck the feet of the Lord Jesus but God the Son Jesus Christ showed complete authority over Satan by crushing his "head". Satan, though still active in this world, is a defeated enemy. His doom is certain: "the deluding devil was cast into the lake of 'fire and brimstone'" Revelation 20:10. Until that time, enmity remains between Satan and the children of God.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খ্রীষ্টান নিপীড়নের রহস্য; বাইবেলের বাণী ও ঈশ্বরের পরিকল্পনা / The Mystery of Christian Persecution; The Word of the Bible and God's Plan

  কল্পনা করুন , এক গভীর রাত। একটি ছোট্ট ঘরে কয়েকজন মানুষ ভয়ে জড়ো হয়েছেন। তাদের হাতে একটি বই — বাইবেল। তাদের প্রার্থনা একটি গোপন অপরাধ। কেন ? কারণ তাদের বিশ্বাস তাদের জীবনের জন্য হুমকি। এই ঘটনাটা কি শুধুই কল্পনা ? না , এটি আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে ই ঘটে চলেছে । আজ আমরা জানব , কেন খ্রীষ্টানরা নির্যাতিত হচ্ছেন , এবং তারই পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা কীভাবে এই অন্ধকারকে দূর করতে পারে। এই ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সঙ্গে থাকুন , কারণ এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে । আজ আমরা একটি বেদনাদায়ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হোল — “ খ্রীষ্টান নিপীড়ন এবং ধর্মীয় স্বাধীনতা। ” বিশ্বের কয়েক কোটি খ্রীষ্টান তাদের বিশ্বাসের জন্য কষ্ট সহ্য করছেন। কিন্তু কেন ? কারা এই নির্যাতনের পেছনে ? এবং বাইবেল আমাদের এই কষ্টের মাঝে কী শিক্ষা দেয় ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা ইতিহাস , বর্তমান , এবং ঈশ্বরের বাণীর মধ্য দিয়ে যাত্রা করব । বাইবেল বলে “ ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে , কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই । ” মথি ৫ অধ্যায় : ১০ পদ । এই বাক্যটি প্রভু ...

শিথিলতা: ঈশ্বরের বাক্যের সাথে কাজের অমিল এবং ধর্মগ্রন্থ থেকে বিচ্যুত হওয়ার বিপদ। Laxity: The inconsistency of actions with the Word of God and the danger of deviating from the Scriptures.

  নমস্কার প্রিয় পাঠক বন্ধুরা , আমাদের আগের লেখা গুলোতে আমরা উল্লেখ করেছি , শিথিলতা এমন একটি আত্মিক অবস্থা যা একজন ব্যক্তির ঈশ্বরের প্রতি আনুগত্য এবং নৈতিকতার প্রতি দৃঢ়তার ক্ষতি করে। এটি এমন এক নিঃশব্দ বিপদ , যা আমাদের আত্মিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। তবে , শিথিলতা কেবল একটি ব্যক্তিগত সমস্যা নয় ; এটি মণ্ডলীতেও বিরূপ প্রভাব ফেলে । বাইবেলের ইতিহাস আমাদের শিক্ষা দেয় , ঈশ্বর মানব জাতিকে তাঁর বাক্য অনুসারে চলতে বহুবার সতর্ক করেছেন। উদাহরণস্বরূপ , আদম ও হবার ঘটনা টি দেখা যেতে পারে । ঈশ্বর তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন , “ সদসদ্‌-জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেও না।” কিন্তু শয়তানের প্ররোচনায় তারা সেই আদেশ লঙ্ঘন করেছিল । এর ফলাফল কী হলো ? তারা পাপের শৃঙ্খলে আবদ্ধ হলো এবং ঈশ্বরের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক নষ্ট হলো । এই ঘটনার মতোই আমাদের জীবনে শিথিলতা আসে , যখন আমরা ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করি বা নিজেদের সুবিধামতো তার ব্যাখ্যা করতে চেষ্টা করি। মথি ৭ অধ্যায় : ২১ থেকে ২৩ পদে প্রভু যীশু বলেছেন , “যাহারা আমাকে হে প্রভু , হে প্রভু বলে , তাহারা সকলেই যে স্বর্গ-রাজ্যে প্রবেশ ক...

বিশ্বস্ততা বাইবেলের শিক্ষা ও মণ্ডলীর দৃষ্টান্ত | ঈশ্বরের প্রতি বিশ্বাস, অবাধ্যতা, লোভ ও অহংকার | খ্রীষ্টীয় উপদেশ

  নমস্কার প্রিয় পাঠক বন্ধুরা, ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা খ্রীষ্টীয় জীবনের এক অন্যতম ভিত্তি মূল । এটি এমন এক দৃঢ় বিশ্বাস , যা ঈশ্বরের প্রতি ভালবাসা এবং তাঁর নির্দেশাবলীর প্রতি আনুগত্যে প্রতিফলিত হয়। বাইবেলের বিভিন্নও জায়গায় আমরা বারবার দেখতে পাই যে, আদম ও হবার পাপের পতন থেকে শুরু করে ইস্রায়েল জাতির ভ্রমণ পর্যন্ত , ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার অভাবই মানবজাতির সমস্ত দুঃখ-কষ্টের মূল কারণ। বিশ্বস্ততার সংজ্ঞা বাইবেলে অত্যন্ত স্পষ্ট : “ আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়জ্ঞান , অদৃশ্য বিষয়ের প্র্রমাণপ্রাপ্তি ” ( ইব্রীয় ১১ অধ্যায় : ১ পদ ) । আদিপুস্তক ২২ অধ্যায় : ১ থেকে ১৮ পদের ঘটনাটি এর একটি উজ্জ্বল উদাহরণ , যেখানে আমরা দেখি কিভাবে আব্রাহাম ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস প্রদর্শন করেছিলেন । এই ঘটনাটি আমাদের শেখায় যে , ঈশ্বরের প্রতি বিশ্বাসের মাধ্যমে আব্রাহাম ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছিলেন । কিন্তু আমাদের জীবনে , এবং কখনো কখনো মণ্ডলীতেও , আমরা দেখতে পাই অবাধ্যতা , ঈশ্বরের প্রতি অবিশ্বাস , জাগতিক প্রলোভন এবং অহংকারের মতো বিষয়গুলো ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার অভাব তৈরি করে। এখন প্রশ্ন হলো , মণ্ড...