বাইবেলের মতে আত্মিক মণ্ডলীর পাঁচটি গুন ? Five Fold
Ministry ?
বর্তমান সময়ে ভারতবর্ষে ছোট বড়ো অনেক গৃহ মণ্ডলী তৈরি হয়েছে , তার সাথেসাথে
অনেক খ্রীষ্টারী বা খ্রীষ্ট বিরোধী মণ্ডলীও তৈরি হয়েছে । এখন প্রশ্ন হল , এতো গুলো
মণ্ডলীর মধ্যে কোন মণ্ডলী আত্মিক মণ্ডলী তা বুঝবো কেমন করে ? এই বিষয়ে বাইবেলে কি কোন
মানদণ্ড আছে ? যার মাধ্যমে আত্মিক মণ্ডলী চিহ্নিত করতে সুবিধা হবে ?
বাইবেল বলে ( ইফিষীয় ৪ অধ্যায় : ১১ পদে ) উল্লেখ আছে “ আর তিনিই কয়েক জনকে প্রেরিত, কয়েক জনকে ভাববাদী, কয়েক জনকে সুসমাচার-প্রচারক ও কয়েক জনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন ।” অর্থাৎ ঈশ্বর তাঁর মণ্ডলীতে কাউকে কাউকে
১) প্রেরিত - মানে ঈশ্বরের আত্মার দ্বারা মনোনীত এক নেতৃত্ব দানকারী ব্যক্তি ,
২) ভাববাদী – মানে ঈশ্বরের আত্মার দ্বারা ভবিষ্যৎবানী বলবার ক্ষমতা ,
৩) সুসমাচার-প্রচারক – মানে পরিত্রাণবিহীন লোকেদের কাছে ঈশ্বর কর্তৃক দেওয়া পরিত্রানের সুখবর বা আনন্দ সংবাদ জানানোর ক্ষমতা ,
৪) পালক – মানে ঈশ্বরের আত্মার দ্বারা মনোনীত ; মণ্ডলীর পরিচর্যাকারী বা মণ্ডলীর লোকেদের ঈশ্বরের পথে আত্মিক ভাবে এগিয়ে নিয়ে যাবার নেতৃত্ব দানকারী ,
৫)
শিক্ষাগুরু – মানে ঈশ্বরের মুখনিঃসৃত বাক্যের ব্যাখ্যা , বিশ্লেষণ ও
প্রচার করবার ঈশ্বর দত্ত বিশেষ দান বা প্রকৃত বাইবেল শিক্ষক।
এই সকল বিষয়টিকে আমরা আত্মিক মণ্ডলীর গুন বা বৈশিষ্ট্যও বলতে পারি । আবার
ইংরাজিতে five fold ministry ও বলা যেতে পারে।
( ইফিষীয় 4 অধ্যায় : 12 থেকে
13 পদ ) আমাদের বলে যে এই পাঁচটি গুন ঈশ্বরের লোকেদের পরিপক্ক করতে ও খ্রীষ্টের দেহকে গেঁথে তোলবার জন্য দরকার ।
আমাদের অবশ্যই মনে রাখতে হবে মণ্ডলী হলো খ্রীষ্টের দেহ । বাইবেলের দিক দিয়ে এই পাঁচটি
গুন ছাড়া আত্মিক মণ্ডলী কোনভাবেই সম্ভব নয় । তাই এই গুন গুলো ছাড়া খ্রীষ্টের দেহ কখনই
সম্পূর্ণ নয় ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন