নমস্কার প্রিয় পাঠক বন্ধুরা, আজকের এই বিশেষ নিবন্ধে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের মণ্ডলী ও ব্যক্তিগত জীবনে গভীর আত্মিক প্রভাব ফেলে যা হল – “ধার্মিকতার শিথিলতা।”
বাইবেলের আলোকে ধার্মিকতা শুধু জীবন্ত ঈশ্বরের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ নয়, বরং এটি হল ঈশ্বরের সঙ্গে প্রতি নিয়ত সম্পর্ক রেখে চলার এক অসামান্য আহ্বান। যোহন ১৫ অধ্যায় : ১০ পদে প্রভু যীশু আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন: “তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন কর, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে …….।” এবং ১ যোহন ৪ অধ্যায়ের ১৬ পদটি আমাদের আরও বুঝতে সাহায্য করে যে : “ ………. ঈশ্বর প্রেম; আর প্রেমে যে থাকে, সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন।”
এখন আমরা মূল আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করব :-
“ধার্মিকতার শিথিলতা” প্রকৃত অর্থ কী ?
এটি এমন একটি অবস্থা যেখানে আমরা পাপ ও অবাধ্যতার কারণে
ঈশ্বরের পথ থেকে সরে যাই। এটি শুধু ব্যক্তিগত জীবনেই নয়,
অনেক মণ্ডলীতেও দেখা যায়। পবিত্র বাইবেলে
উল্লেখ আছে: “কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের
গৌরব-বিহীন হইয়াছে।” রোমীয় ৩ অধ্যায় : ২৩ পদ। পাপ কেবল আমাদের আত্মিক জীবনকেই নষ্ট করে তাই
নয় বরং মণ্ডলীর ঐক্য ও আধ্যাত্মিক শক্তিকেও ধ্বংস করে। শয়তান আমাদের
এই আত্মিক দুর্বলতা গুলিকে হাতিয়ার করে আমাদের ধার্মিকতার আত্মাকে শিথিল করে দেয়।
এটি শুরু হয় তখনই, যখন আমাদের প্রার্থনা ও আরাধনার মধ্যে শিথিলতা দেখা যায়। বাইবেল আমাদের সত্যে ও আত্মায় প্রার্থনা করার নির্দেশ দেয়, কিন্তু মণ্ডলীর মধ্যে প্রার্থনার শক্তি দুর্বল হলে শয়তান তখনই সহজেই প্রবেশ করে। এছাড়াও “পঞ্ছ ভিতের মণ্ডলী কিংবা ফাইভ ফোল্ড মিনিস্ট্রি” অর্থাৎ বাইবেল শিক্ষক, ভাববাদী, সুসমাচার প্রচারক, পালক ও প্রেরিত এই সকল গুরুত্বপূর্ণ বিষয় গুলিতে ফাঁকফোকর তৈরি হলে ধার্মিকতার শিথিলতা প্রকাশ পায়।
এখন এই কঠিন আত্মিক দুরারোগ্য রোগের সমাধান কী ?
এই কঠিন আত্মিক দুরারোগ্য রোগ থেকে মুক্তি
পাওয়ার বাইবেল ভিত্তিক উপায় হলো—
১. ঈশ্বরের
আদেশকে ব্যক্তিগত জীবনে ও মণ্ডলীতে
অক্ষরে অক্ষরে পালন করা।
২. প্রতিদিন
বাইবেল অনুযায়ী প্রার্থনা ও আরাধনার মধ্যে থাকা।
৩. পাপ
স্বভাবকে চিহ্নিত করে তা থেকে দূরে থাকা।
প্রিয় পাঠক, এই রোগ এক দিনে হয় না, তেমনি এই রোগ এক দিনে সারানো সম্ভব নয়। কিন্তু যদি আমরা প্রতিজ্ঞা করি যে, ঈশ্বরের প্রেম ও তাঁর সত্যকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাধান্য দেব, তাহলে এই আত্মিক দুর্বলতা থেকে অবশ্যই বেরিয়ে আসা সম্ভব।
.png)
.png)
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন