সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কেন আজকের খ্রিস্টান সমাজ এত শিথিল / Why is today's Christian community so relaxed ?

 আপনি জানেন কি, বাইবেলে শিথিলতাকে আধ্যাত্মিক মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে! এটি অত্যন্ত ভয়ানক এক বিষয়ঈশ্বরের প্রতি আমাদের নিষ্ঠা কি সবসময় অটুট থাকে? নাকি দৈনন্দিন জীবনের ব্যস্ততাচাপে আমরা ধীরে ধীরে তা হারিয়ে ফেলি? বাইবেলের দৃষ্টিতে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা শিথিলতার বিষয়টির মুখোমুখি হই।

কেন এই শিথিলতা ? কারণ কি ?

পবিত্র বাইবেলে দেখানো হয়েছে ঈশ্বরের প্রতি আমাদের নিষ্ঠা এবং আনুগত্যের পথ সর্বদা সহজ নয়। এই পথে চলার সময় নিঃসন্দেহে অনেক বাধা আসতে পারে, যার মধ্যে একটি হল শিথিলতা। পরোক্ষভাবে বাইবেলে শিথিলতাকে আধ্যাত্মিক অসাবধানতা, শৃঙ্খলার অভাব এবং আধ্যাত্মিক সতর্কতা বজায় না রাখার ব্যর্থতা হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি প্রায়শই আধ্যাত্মিক প্রতিশ্রুতি ধীরে ধীরে পালন না করার প্রবণতা এবং জগতের সাথে আপস করার প্রবণতা দ্বারা চিহ্নিত করা হয়।


আধ্যাত্মিকতার দিক থেকে শিথিলতা একটি গুরুতর বিপদ, কারণ এটি আমাদের জীবন্ত ঈশ্বরের সাথে পবিত্র সম্পর্ককে একশো শতাংশ দুর্বল করতে পারে। যখন আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে উদাসীন হয়ে পড়ি, ঠিক তখনই আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে যাই এবং পাপের প্রতি আরও বেশি আকর্ষিত হয়ে উঠি। শিথিলতা আধ্যাত্মিক অগ্রগতির পথেও বড় বাধা হয়ে দাঁড়ায়। যখন আমরা আমাদের জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাসে স্থির না থাকি, তখন আমরা ঈশ্বরের পক্ষ থেকে আশীর্বাদ এবং দৈনন্দিন জীবনে আত্মিক পরিবর্তনও লক্ষ্য করি না।

বর্তমান দিনে খ্রীষ্টিয় মণ্ডলীতে শিথিলতার কোন নির্দিষ্ট কারণ নির্ধারণ করা অত্যন্ত কঠিন কাজ, কারণ এটি বিভিন্ন কারণের সমন্বয়ে হতে পারে।

এই শিথিলতা ব্যক্তিগত বা মন্ডলীগত হতে পারে যেমন :


1.   ঈশ্বরের প্রতি ভয় না থাকা।

2.   ঈশ্বরীয় দর্শনের অভাব।

3.   বাইবেলের শিক্ষার অভাব / ভুল শিক্ষা এবং আপস করা।

4.   ধার্মিকতার শিথিলতা / পবিত্রতায় জীবন যাপন না করা / ব্যক্তিগত আত্মিক জীবনে তার প্রতিফলন / নিয়মিত প্রার্থনা না করা।

5.   ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার অভাব।

6.   ঈশ্বরের বাক্যের সাথে কাজের অমিল / ধর্মগ্রন্থ থেকে বিপথগামী।

7.   মণ্ডলীর আত্ম কেন্দ্রিক চিন্তা ভাবনা / জগতের দিকে মনোনিবেশ করা।

8.   মেষ চুরি।

9.   অবাধ্যতা / শৃঙ্খলার অভাব

10.  পাপ স্বভাব / অর্ধ সত্য সাক্ষ্য প্রদান / পাপ ও অবাধ্যতা।

11.  দশমাংশ না দেওয়া / ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য অর্থ সাহায্য না করা।

12.  উৎসাহ দানের অভাব।

13.  একতার অভাব।

14.  আমিত্ব ভাব।

15.  নেতার বিচক্ষণতার অভাব / যোগ্য নেতার অভাব / পরবর্তী প্রজন্মের নেতা তৈরী না করা / নেতার আহ্বানের অভাব।

16.  ক্ষমা না করার মানসিকতা।

17.  নম্রতার অভাব।

18.  পবিত্র আত্মার অস্তিত্ব না মানা।

19.  পক্ষপাত / গোষ্ঠী দ্বন্দ্ব / মন্ডলীর ভিতরের গোষ্ঠীদ্বন্দ্ব।

20. অঙ্গীকারের অভাব।

21.  মণ্ডলীতে পরিত্রানের অভাব।

22.  নেতার যোগ্যতার অভাব।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খ্রীষ্টান নিপীড়নের রহস্য; বাইবেলের বাণী ও ঈশ্বরের পরিকল্পনা / The Mystery of Christian Persecution; The Word of the Bible and God's Plan

  কল্পনা করুন , এক গভীর রাত। একটি ছোট্ট ঘরে কয়েকজন মানুষ ভয়ে জড়ো হয়েছেন। তাদের হাতে একটি বই — বাইবেল। তাদের প্রার্থনা একটি গোপন অপরাধ। কেন ? কারণ তাদের বিশ্বাস তাদের জীবনের জন্য হুমকি। এই ঘটনাটা কি শুধুই কল্পনা ? না , এটি আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে ই ঘটে চলেছে । আজ আমরা জানব , কেন খ্রীষ্টানরা নির্যাতিত হচ্ছেন , এবং তারই পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা কীভাবে এই অন্ধকারকে দূর করতে পারে। এই ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সঙ্গে থাকুন , কারণ এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে । আজ আমরা একটি বেদনাদায়ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হোল — “ খ্রীষ্টান নিপীড়ন এবং ধর্মীয় স্বাধীনতা। ” বিশ্বের কয়েক কোটি খ্রীষ্টান তাদের বিশ্বাসের জন্য কষ্ট সহ্য করছেন। কিন্তু কেন ? কারা এই নির্যাতনের পেছনে ? এবং বাইবেল আমাদের এই কষ্টের মাঝে কী শিক্ষা দেয় ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা ইতিহাস , বর্তমান , এবং ঈশ্বরের বাণীর মধ্য দিয়ে যাত্রা করব । বাইবেল বলে “ ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে , কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই । ” মথি ৫ অধ্যায় : ১০ পদ । এই বাক্যটি প্রভু ...

শিথিলতা: ঈশ্বরের বাক্যের সাথে কাজের অমিল এবং ধর্মগ্রন্থ থেকে বিচ্যুত হওয়ার বিপদ। Laxity: The inconsistency of actions with the Word of God and the danger of deviating from the Scriptures.

  নমস্কার প্রিয় পাঠক বন্ধুরা , আমাদের আগের লেখা গুলোতে আমরা উল্লেখ করেছি , শিথিলতা এমন একটি আত্মিক অবস্থা যা একজন ব্যক্তির ঈশ্বরের প্রতি আনুগত্য এবং নৈতিকতার প্রতি দৃঢ়তার ক্ষতি করে। এটি এমন এক নিঃশব্দ বিপদ , যা আমাদের আত্মিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। তবে , শিথিলতা কেবল একটি ব্যক্তিগত সমস্যা নয় ; এটি মণ্ডলীতেও বিরূপ প্রভাব ফেলে । বাইবেলের ইতিহাস আমাদের শিক্ষা দেয় , ঈশ্বর মানব জাতিকে তাঁর বাক্য অনুসারে চলতে বহুবার সতর্ক করেছেন। উদাহরণস্বরূপ , আদম ও হবার ঘটনা টি দেখা যেতে পারে । ঈশ্বর তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন , “ সদসদ্‌-জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেও না।” কিন্তু শয়তানের প্ররোচনায় তারা সেই আদেশ লঙ্ঘন করেছিল । এর ফলাফল কী হলো ? তারা পাপের শৃঙ্খলে আবদ্ধ হলো এবং ঈশ্বরের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক নষ্ট হলো । এই ঘটনার মতোই আমাদের জীবনে শিথিলতা আসে , যখন আমরা ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করি বা নিজেদের সুবিধামতো তার ব্যাখ্যা করতে চেষ্টা করি। মথি ৭ অধ্যায় : ২১ থেকে ২৩ পদে প্রভু যীশু বলেছেন , “যাহারা আমাকে হে প্রভু , হে প্রভু বলে , তাহারা সকলেই যে স্বর্গ-রাজ্যে প্রবেশ ক...

বিশ্বস্ততা বাইবেলের শিক্ষা ও মণ্ডলীর দৃষ্টান্ত | ঈশ্বরের প্রতি বিশ্বাস, অবাধ্যতা, লোভ ও অহংকার | খ্রীষ্টীয় উপদেশ

  নমস্কার প্রিয় পাঠক বন্ধুরা, ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা খ্রীষ্টীয় জীবনের এক অন্যতম ভিত্তি মূল । এটি এমন এক দৃঢ় বিশ্বাস , যা ঈশ্বরের প্রতি ভালবাসা এবং তাঁর নির্দেশাবলীর প্রতি আনুগত্যে প্রতিফলিত হয়। বাইবেলের বিভিন্নও জায়গায় আমরা বারবার দেখতে পাই যে, আদম ও হবার পাপের পতন থেকে শুরু করে ইস্রায়েল জাতির ভ্রমণ পর্যন্ত , ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার অভাবই মানবজাতির সমস্ত দুঃখ-কষ্টের মূল কারণ। বিশ্বস্ততার সংজ্ঞা বাইবেলে অত্যন্ত স্পষ্ট : “ আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়জ্ঞান , অদৃশ্য বিষয়ের প্র্রমাণপ্রাপ্তি ” ( ইব্রীয় ১১ অধ্যায় : ১ পদ ) । আদিপুস্তক ২২ অধ্যায় : ১ থেকে ১৮ পদের ঘটনাটি এর একটি উজ্জ্বল উদাহরণ , যেখানে আমরা দেখি কিভাবে আব্রাহাম ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস প্রদর্শন করেছিলেন । এই ঘটনাটি আমাদের শেখায় যে , ঈশ্বরের প্রতি বিশ্বাসের মাধ্যমে আব্রাহাম ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছিলেন । কিন্তু আমাদের জীবনে , এবং কখনো কখনো মণ্ডলীতেও , আমরা দেখতে পাই অবাধ্যতা , ঈশ্বরের প্রতি অবিশ্বাস , জাগতিক প্রলোভন এবং অহংকারের মতো বিষয়গুলো ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার অভাব তৈরি করে। এখন প্রশ্ন হলো , মণ্ড...