বাইবেল ‘ অভিষিক্ত তেল ’ সম্পর্কে কি বলে | তেল সম্পর্কে বাইবেল কি বলে | What does the Bible say about 'anointing oil'? What does the Bible say about oil?
‘ অভিষিক্ত তেল ’ শব্দটি বাইবেলে আনুমানিক ২০ বার উল্লেখ করা হয়েছে। এই অভিষিক্ত তেলকে ইংরাজিতে ‘Anointing Oil ’ বলা হয়। পুরাতন নিয়মে রাজা, মহাযাজক এবং তার বংশধরদের অভিষিক্ত করবার জন্য এবং পবিত্র হিসাবে চিহ্নিত করার জন্য, পিতা ঈশ্বরের কাছে সাধারনের থেকে পৃথক করার জন্য ব্যবহৃত হয়েছিল। যা আমরা ( লেবীয় পুস্তক ৮ অধ্যায় : ৩০ পদে ) দেখতে পাই। এই ‘ অভিষিক্ত তেল ’ কে আবার ‘ পবিত্র তেল ’ বলেও বাইবেলে উল্লেখ করা হয়েছে। পিতা ঈশ্বর ইহুদিদের ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি পুনরুত্পাদন করার ক্ষেত্রে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। যা আমরা ( যাত্রাপুস্তক ৩০ অধ্যায় : ৩২ থেকে ৩৩ পদে ) দেখতে পাই। এই অভিষিক্ত তেল প্রস্তুত করনের পদ্ধতি সম্পর্কে বাইবেলে যাত্রাপুস্তক ৩০ অধ্যায় : ২৩ থেকে ২৫ পদে দেখতে পাওয়া যায়। এই তেল প্রস্তুতি করনের জন্য যে সকল উপাদান ব্যাবহার করার কথা বলা হয়েছিল তাতে আলাদা ভাবে কোনো অতিপ্রাকৃত ক্ষমতা ছিল এমন কোনো ইঙ্গিত বাইবেলে পাওয়া যায় না। বরং তেল তৈরির জন্য নির্দেশিকাগুলির কঠোরতা ছিল ইস্রায়েলীয়দের আনুগত্যের পরীক্ষা এবং পিতা ঈশ্বরের পরম পবিত্রতার একটি নিদারুন প্রদর্শন। যা অভিষিক্ত করণ কিংবা প্রার্থনার সময় একটি পবিত্র মাধ্যম হিসাবে ব্যবহার হোত এবং এখনও হয়ে থাকে।
নতুন নিয়মে ( যাকোব ৫ অধ্যায় : ১৪ থেকে ১৫ পদে ) প্রভু যীশুর শিষ্যরা অসুস্থদের অভিষিক্ত তেল দিয়ে প্রার্থনা পূর্বক তাদের সুস্থ করেছিলেন। যাকোব ৫ অধ্যায় : ১৪ থেকে ১৫ পদে সেখানে উল্লেখ আছে মণ্ডলীর প্রাচীনরা অসুস্থদের সুস্থ করবার জন্য প্রার্থনা পূর্বক এই তেল ব্যবহার করুক। এখন প্রশ্ন হল এই ‘অভিষিক্ত তেল’ কি সত্যিই এক আশ্চর্য তেল নাকি এর মধ্যে কোন অলৌকিক ক্ষমতা রয়েছে ? এই প্রশ্নের উত্তর হল হ্যাঁ এবং না দুটোই হতে পারে, কারণ এই তেল যখন পিতা ঈশ্বরের নির্দেশিত নির্দিষ্ট পদ্ধতিতে প্রার্থনা পূর্বক তৈরি এবং ব্যবহার করা হয় তখনই এই তেলে এক আলাদা শক্তি যোগ হয়। এই অভিষিক্ত তেলকে পবিত্র আত্মার প্রতীক হিসাবে দেখা যেতে পারে। আবার এই সম্পূর্ণ পদ্ধতিটির মধ্যে প্রার্থনা হীন ভাবে অভিষিক্ত করতে গেলে তখনই এটি একটি সাধারণ তেলে পরিণত হয়।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন