সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অবাধ্যতার অন্ধকারে শৃঙ্খলা কোথায় | Where is discipline in the darkness of disobedience

  নমস্কার প্রিয় বন্ধুরা , মণ্ডলীর শান্ত ছায়ায় , কারা ঈশ্বরের আদেশকে উপেক্ষা করে নিজেদের পথে চলছে ? আমাদের অজান্তেই , কোন্‌ বিষাক্ত অবাধ্যতা আমাদের আধ্যাত্মিকতাকে ধীরে ধীরে গ্রাস করছে ? কখন থেকে আমাদের হৃদয়ে শৃঙ্খলার সেই সোনালী ধারা ম্লান হতে শুরু করল ? এই অন্ধকারের উৎস কোথায় , যা আমাদের বিশ্বাসের ভিত পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে ? আর কেন ? কেন আমরা এমন এক পথে হাঁটছি , যার শেষ গন্তব্য শুধুই ধ্বংস ? ‘ অবাধ্যতা ’ কোনো সাধারণ ভুল নয় , এটি এক অদৃশ্য শত্রু , যা আমাদের প্রার্থনাকে দুর্বল করে , বিশ্বাসকে নড়বড়ে করে দেয়। বাইবেল বলে , অবাধ্যতা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের উপর এক প্রাণঘাতী আঘাত। তবুও কি আমরা সতর্ক হচ্ছি ? নাকি আমাদের চোখের সামনে এমন এক কালো পর্দা লাগানো আছে , যা আমাদের সত্যকে দেখতে আমাদের বাধা দিচ্ছে ? এই ভিডিওতে , আমরা এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হব। আমরা দেখব , কারা এই পথে হাঁটছে , কীভাবে এটা ঘটছে , এর উৎস কোথায় ? এবং কেন আমরা এই পতনের দিকে এগোচ্ছি ? প্রতিটি ধাপে রহস্য উন্মোচিত হবে। প্রস্তুত থাকুন , এই যাত্রা সহজ হবে না । কে এই অবাধ্যতার পথে হাঁটছে ? আমরা...

মণ্ডলীর মেষ চুরি ! ঈশ্বরের চোখে পাপ ও অভিশাপ | কে দায়ী ? আধ্যাত্মিক মৃত্যু ও পরিণতি জানুন | Stealing the sheep of the church! Sin and curse in the eyes of God | Who is responsible? Learn about spiritual death and its consequences

  নমস্কার প্রিয় পাঠক বন্ধুরা , আজ আমরা খ্রীষ্টীয় সমাজের মধ্যে একটি গুরুতর সমস্যা নিয়ে আলোচনা করব , যা মণ্ডলীর ঐক্য এবং আত্মিক সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করছে। বিষয়টি হল “মেষ চুরি” । মেষ চুরি বলতে আমরা সাধারণত বুঝি , এক মণ্ডলীর সদস্যদের অন্য মণ্ডলীতে নিয়ে যাওয়ার জন্য প্রলোভন , মিথ্যা প্রতিশ্রুতি , অথবা কিছু বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার মাধ্যমে আকর্ষণ করা। এই কাজটি বর্তমানে খ্রীষ্টীয় সমাজে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে , যা বিভিন্ন মণ্ডলীর মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টি করছে । বাইবেল এই বিষয়ে কী বলে ? আসুন , আমরা বরং সেটাই জানার চেষ্টা করি । বাইবেলে “মেষ” , “ মণ্ডলী” ও “মেষপালক” এই শব্দগুলি খ্রীষ্টীয় বিশ্বাসীদের জীবনে বিশেষ অর্থ বহন করে। প্রভু যীশু খ্রীষ্ট নিজেকে “মেষপালক” হিসেবে উল্লেখ করেছেন , যিনি তাঁর মেষদের রক্ষা করেন। যোহন ১০ অধ্যায় : ১১ পদে লেখা আছে , “   আমিই উত্তম মেষপালক ; উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে । ” কিন্তু দুঃখের বিষয় হল , আজ অনেক মেষপালক তাদের দায়িত্ব পালন না করে বরং অন্য মণ্ডলী মেষ চুরি করছেন। তারা নিজেদের স্বার্থের জন্য মেষদের ...

আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা মণ্ডলীর অধ্যাত্মিক পথের বাধা বাইবেলের বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গি | Self-centered thinking is an obstacle to the spiritual path of the church. Biblical analysis and perspective

নমস্কার প্রিয় পাঠক বন্ধুরা, প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীদের অধ্যাত্মিক জীবনে মণ্ডলীর গুরুত্ব অপরিসীম। মণ্ডলী হল একটি অধ্যাত্মিক পরিবার , যেখানে বিশ্বাসীরা একত্রিত হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে এবং নিজেদের জীবনকে ঈশ্বরের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রাখতে সাহায্য করে । তবে , যদি মণ্ডলীর দৃষ্টিভঙ্গি আত্মকেন্দ্রিক হয়ে যায় এবং জাগতিক বিষয়ের প্রতি অতিমাত্রায় মনোযোগ দেয় , তাহলে তা একটি গভীর বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আজকের দিনে , বিলাসিতা ও সমাজে গ্রহণযোগ্য হওয়ার প্রবণতা বাড়ছে , যার ফলে অনেক সময় মণ্ডলী নিজেদের অধ্যাত্মিক দায়িত্বকে ভুলে গিয়ে জাগতিক বিষয়ের সঙ্গে আপস করতে শুরু করে। এই জাগতিক এবং আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা অনেক সময় একজন খ্রীষ্টীয় বিশ্বাসীকে তাঁর বিশ্বাসী বন্ধু ও পরিজন থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং অধ্যাত্মিক অবক্ষয়ের দিকে নিয়ে যায় । খ্রীষ্টীয় বিশ্বাসীরা যখন নিজেদের অজান্তে অহংকার ও আত্মকেন্দ্রিকতার দিকে ঝুঁকে পড়ে , তখন ই তারা ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনা থেকে বিচ্ছিন্নও হয়ে যায় । জগতের প্রতি অতিরিক্ত আকর্ষণের ফলে কোন বিশ্বাসী ব্যক্তি এবং মণ্ডলী তাদের অধ্যাত্মিক মূল্যবোধ...