মানুষের মনে দীর্ঘ দিনের একটা কৌতূহল রয়েছে সেটা হল পশুর কি আত্মা আছে ? হ্যাঁ এই প্রশ্নটা শুধু ধর্মের কৌতূহল নয় , বরং আমাদের অস্তিত্ব , নৈতিকতা আর সৃষ্টির রহস্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত , দর্শন , ধর্ম ও বিজ্ঞান সবাই এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন , কারণ এর ভেতর লুকিয়ে আছে জীবন আর চেতনার এক গভীর অর্থ । এই রহস্যের উত্তর খোঁজার পথে প্রথমেই চোখ পড়ে ধর্মীয় বিশ্বাসের দিক । কারণ হাজার হাজার বছর ধরে মানুষ আত্মার অস্তিত্ব বোঝার চেষ্টা করেছে ধর্মের আয়নায় ভর করে । বিশেষ করে বাইবেলে যেখানে মানুষ ও পশুর আত্মা নিয়ে বেশ কিছু চমকপ্রদ ইঙ্গিত পাওয়া যায় । চলুন , এবার দেখা যাক বাইবেল এই রহস্যটাকে কীভাবে ব্যাখ্যা করে। ‘ আত্মা’ শব্দটা শুনলেই আমরা বুঝি জীবনের সেই অদৃশ্য শক্তি , যা দেহকে জীবিত রাখে , আর মৃত্যুর পরেও টিকে থাকে । বাইবেলে হিব্রু ভাষায় এই আত্মাকে বলা হয় “ নেফেশ” ( נפש ) , যার অর্থ হোল “জীবনের শ্বাস” বা “জীবন্ত স্বওা ” । কিন্তু ভেবে দেখার বিষয় হলো , এই শব্দটি শুধু মাত্র মানুষের জন্য ই নয় বরং মানুষ ও পশু , উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে । আরেকটি শব্দ আছে “ র...
“DAILY BIBLE STUDY BANGLA BLOGGER পেজ আপনাদের সকলকে স্বাগত ” “আমাদের এই পেজ আধ্যাত্মিকভাবে বাইবেলের প্রশ্নের উত্তর প্রদান করে প্রভু যীশু খ্রীষ্টকে মহিমান্বিত করতে চায় ।” আমাদের লক্ষ্য খ্রীষ্ট বিশ্বাসী লোকেদের পাশে থেকে তাদের আধ্যাত্মিকভাবে সম্পর্কিত বাইবেলের প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করা । যাতে সকল বিশ্বাসী প্রকৃত ভাবে বিশ্বাসে গড়ে উঠতে পারে । আমরা প্রার্থনা সহকারে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বাইবেলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাইবেলভিত্তিক পদ্ধতিতে উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকি।